বাস চাপায় বিকল পিকআপের চালক ও হেলপার নিহত

আপডেট : ১৫ জুলাই ২০২২, ১১:২৫ এএম

সিরাজগঞ্জের তাড়াশে দ্রুতগামী যাত্রীবাহী একটি নৈশ্যকোচের চাপায় দাঁড়িয়ে থাকা মাছ বোঝাই পিকআপের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ জুলাই) ভোর চারটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিকআপ চালক নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দত্তকানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে কিরণ মৃধা (৩০) ও তার সহকারী সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনির মৃত দুলু শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, পিকআপ চালক কিরণ মৃধা নাটোর জেলার গুরুদাসপুর থেকে তার পিকআপে করে মাছ বিক্রির জন্য ভোররাতে তাড়াশের মহিষলুটি মাছের আড়তে আসছিলেন। আড়তে আসার পথে তার পিকআপটি মহিষলুটি মাছের আড়তের অদূরে এসে বিকল হয়ে পরে। তখন পিকআপ চালক কিরণ ও তার সহকারী জাহাঙ্গীর আলম মিলে মহাসড়কের পাশে গাড়ি মেরামত কাজ করতে থাকেন। এসময় ঢাকা থেকে রাজশাহীগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী নৈশ্যকোচ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। 


একাত্তর/জো 

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর