শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা, নির্বাচন ২০ জুলাই

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০৫:১১ পিএম

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করেছে দেশটির পার্লামেন্ট। শনিবার (১৬ জুলাই) ১৩ মিনিটের বিশেষ অধিবেশনে পার্লামেন্টের মহাসচিব প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করেন। পড়ে শোনানো হয় সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পাঠানো পদত্যাগপত্রও।

পদত্যাগপত্রে শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সংকট সমাধানে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেন গোতাবায়া। ২০ জুলাই দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। ১৯৭৮ সালের পর প্রথমবার পার্লামেন্টে গোপন ব্যালটে প্রেসিডেন্ট নির্বাচন হবে। 

image

সকাল ১০টায় শ্রীলঙ্কা পার্লামেন্টের বিশেষ অধিবেশন শুরু হয়। অধিবেশন উপলক্ষে পার্লামেন্টের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে এবং জনসাধারণকে বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে। বাড়তি নিরাপত্তা বাহিনী ও পুলিশও মোতায়েন করা হয়।

এর আগে দেশ ছেড়ে চলে যান গোতাবায়া। প্রথমে তিনি মালদ্বীপ যান, সেখান থেকে সিঙ্গাপুরে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। শুক্রবার স্পিকার মাহিন্দা জাপা আবেবর্ধনে জানান, গোতাবায়া বৈধভাবে প্রেসিডেন্ট পদ ছেড়েছেন। যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। সাধারণ নাগরিকদের সমর্থনে নয়, পার্লামেন্টের সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন পরবর্তী প্রেসিডেন্ট। আগামী সাত দিনের মধ্যেই নতুন প্রেসিডেন্ট বেছে নেয়া বলে জানিয়েছেন স্পিকার আবেবর্ধনে। 

আরও পড়ুন: মেক্সিকোতে সামরিক কপ্টার বিধ্বস্তে ১৪ জন নিহত

প্রেসিডেন্টের পদ দখলের লড়াইয়ে এখন পর্যন্ত চার জনের নাম শোনা গেছে। তারা হলেন, প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংহে, বিরোধী দলনেতা সাজিথ প্রেমাদাসা, প্রবীণ সাংবাদিক থেকে পার্লামেন্ট সদস্য ডলাস অলহাপেরুমনা ও সাবেক সেনাপ্রধান ফিল্ড মার্শাল শরৎ ফনসেকা।


একাত্তর/এসজে
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
আমেরিকার তীব্র চাপ এবং অন্যায্য দাবির মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই নতিস্বীকার করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা...
ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং মার্কিন ‘উদ্ধার অভিযান’ নিয়ে ওয়াশিংটনকে ধুয়ে দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নিজের...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর