তাপদাহ: যুক্তরাজ্যে প্রথমবারের মতো ‘রেড অ্যালার্ট’

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১০:৪৫ পিএম

তীব্র তাপদাহ ও দাবানলে পুড়ছে ইউরোপ। একদিকে ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো দেশগুলোতে দাবানল পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করেছে। অন্যদিকে যুক্তরাজ্যে প্রথমবারের মতো 'রেড অ্যালার্ট বা জরুরি অবস্থা' ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার এবং মঙ্গলবার লন্ডন, ম্যানচেস্টার এবং ইয়র্কসহ একাধিক এলাকা জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহে যুক্তরাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে। 

রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রেনে চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া একাধিক স্কুল বন্ধের বিষয়েও সিদ্ধান্ত আসবে এবং কিছু হাসপাতালের কার্যক্রম সীমিত করা হবে। গাড়ি চালকদের সতর্ক করা হয়েছে। 

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি দেশটির স্বাস্থ্য ও পরিচর্যা সংস্থাগুলোর জন্য সর্বোচ্চ স্তরের (চারটি) তাপ সতর্কতা জারি করেছে। ফিট বা সুস্থদের মধ্যেও অসুস্থতা দেখা দিতে পারে এবং মৃত্যু ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা ২০১৯ সালের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখ্য, ২০১৯ সালে যুক্তরাজ্যে তাপমাত্রা ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

আবহাওয়া অফিসের মুখপাত্র গ্রাহাম ম্যাজ বলেছেন, সম্ভাব্যভাবে একটি অত্যন্ত গুরুতর পরিস্থিতি। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে।

ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) এর প্রধান পরিচালনা কর্মকর্তা অ্যান্ডি লর্ড বলেন, এমন তীব্র গরম আগামী সপ্তাহেও দেখা যেতে পারে। তাই গ্রাহকদের শুধুমাত্র অতি প্রয়োজনীয় ভ্রমণের জন্য লন্ডনের গণপরিবহন নেটওয়ার্ক ব্যবহার করা উচিত।

দেশটির আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে এসব প্রভাব দেখা যাচ্ছে। পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। 


একাত্তর/আরবিএস  

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর