কলাপাড়ায় ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৮:৫৫ পিএম

পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে ফেয়ার বয়া থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগর মোহনা থেকে এফ বি মা ত্রিপুরা সুন্দরী ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ-বাহিনী। 

বুধবার সন্ধায় আটক ট্রলারসহ জেলেদের পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

নৌ-বাহিনী সদস্যরা জানিয়েছেন, জলসীমায় বিদেশি ট্রলারে করে জেলেরা মাছ শিকার করছে এমন অভিযোগ পান তারা। এরপর নৌ-বাহিনীর বানৌজা গোমতী জাহাজে করে নৌ-বাহিনী সদস্যরা অভিযান চালায়। এরপর মঙ্গলবার ভোররাতে সাগরে টহল দল বাংলাদেশের জলসীমা থেকে এই ১৬ জেলেকে আটক করেন। 

আটককৃতরা হলেন, ট্রলার মাঝি হরলাল দাস (৫০), বিটিশ দাস (৪৮),পংকজ দাস (২৬), রাজা দাস (২২), স্বপন দাস (৪৮), জগবন্ধু দাস (৬২), আপন দাস (৬০), হৃদয় দাস (২৭), দিপক দাস (৩০), সুনিল দাস (৪৭), জয় হরি দাস (৪৫), সত্য লাল দাস (২৫), রনজিৎ দে (২৪) গোপাল পাল (৩৯) হরিদাস (৩২) এবং সমর দাস (৫০)। 

আটক জেলেদের প্রত্যেকের বাড়ি ভারতের ২৪ পরগণার নদীয়া জেলার বিভিন্ন থানা এলাকায়। এদিকে, বুধবার রাতেই আটক জেলেদের থানায় সোপর্দ করা হবে হবে জানিয়েছে পায়রা বন্দর পুলিশ ফাঁড়ির সদস্যরা। 

একাত্তর/ এনএ

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক নেতা এনামুল হক মোল্লাসহ (৪৮) সাতজনকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ্যপ অবস্থায় অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।
গাজীপুরের শ্রীপুরের নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও এপিসি কার ভাঙচুরের ঘটনায় ২৩ জনকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর