পুতিনের অসুস্থতার খবর উড়িয়ে দিলেন সিআইএ প্রধান

আপডেট : ২১ জুলাই ২০২২, ০২:০৮ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অসুস্থ কিংবা ক্যান্সারে আক্রান্ত, এ ধরনের খবরকে অসত্য বলে উড়িয়ে দিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান উইলিয়াম বার্নস।

বার্নস বলেন, পুতিনের শারীরিক অবস্থা অস্থিতিশীল বা তিনি অসুস্থ -এমন কোনো গোয়েন্দা তথ্য নেই যুক্তরাষ্ট্রের হাতে। বরং পুতিনকে খুব স্বাস্থ্যবানই মনে হচ্ছে বলে উল্টো রসিকতা করেন এ মার্কিন গোয়েন্দা প্রধান। 

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পুতিনের স্বাস্থ্য নিয়ে অনেক গুজব রয়েছে এবং যতদূর আমরা বলতে পারি তিনি সম্পূর্ণ সুস্থ। 

রাশিয়ার নেতা হিসাবে পুতিন দেশটিকে একটি মহান শক্তিধর দেশে পরিণত করেছেন বলেও মন্তব্য করেন তিনি। 

বার্নস এমন সময়ে পুতিনের অসুস্থতার গুজব উড়িয়ে দিলেন, যখন যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, এ মার্কিন গোয়েন্দা প্রধান মস্কোতে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি দুই দশকেরও বেশি সময় ধরে পুতিনকে পর্যবেক্ষণ করছেন। 

এদিকে চলতি বছরে ৭০-এ পা দিয়েছেন বিশ্বের অন্যতম আলোচিত নেতা পুতিন। একদিকে তার বয়স বাড়ছে, অন্যদিকে তার অসুস্থতার খবর নিয়ে গুজবও বাড়ছে। তবে সেসব খবর বেশিরভাগ সময় হয় অনুমান নির্ভর এবং অনিশ্চিত।

আরও পড়ুন: ট্রেনের ছাদে যাত্রী নেওয়া নিষিদ্ধ: হাইকোর্ট

এর আগে পুতিনের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে মস্কো তা অস্বীকার করেছে। 

রুশ কর্মকর্তাদের অভিযোগ, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে পুতিনের বিরুদ্ধে এ ধরনের গুজব আরও বেশি করে ছড়িয়েছে। 

আর পুতিন বলছেন, পশ্চিমা নেতারা রাশিয়া ও তার সক্ষমতার খুবই সামান্যই দেখেছেন। 


একাত্তর/আরবিএস  

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর