‘দুষ্টের দমন শিষ্টের পালন’ নীতি অনুসরণ করে মন্ত্রণালয়: স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৭:৪৪ পিএম

‘দুষ্টের দমন শিষ্টের পালন’ নীতি অনুসরণ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (২৪ জুলাই) দুপু‌রে কুমিল্লায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ১১ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পরিষদ এবং পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে। শুধু শক্তিশালী করা হয়েছে এমনটি নয় এসব প্রতিষ্ঠানকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াসাসহ অন্যান্য প্রতিষ্ঠানেও যুগোপযোগী করে অনেক পরিবর্তন আনা হয়েছে।

জ্বালানি সংকটের কারণে লোডশেডিং এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে পণ্যের মূল্য বৃদ্ধি বর্তমানে বৈশ্বিক সমস্যায় দাঁড়িয়েছে বলে  জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। জ্বালানি সাশ্রয় এবং উদ্ভূত পরিস্থিতি কাটিয়ে উঠতেই অল্প কিছু সময়ের জন্য লোডশেডিং হচ্ছে। লোডশেডিং যে শুধু আমাদের দেশেই হচ্ছে তা কিন্তু নয়। অনেক উন্নত দেশও লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে। জ্বালানি সংগ্রহ না করার কারণে অনেক দেশ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিচ্ছে। এটি এখন বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবীই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সবখানেই একধরনের আতংক বিরাজ করছে।

মন্ত্রী আরো বলেন, রাশিয়া এবং ইউক্রেন প্রায় পঁচিশ শতাংশ জ্বালানি উৎপাদন করে এবং বিশ্বব্যাপী রপ্তানি করে থাকে। যুদ্ধের কারণে উৎপাদন ও সরবরাহ করতে পারছে না। যার কারণে শুধু বাংলাদেশের নয় ইউরোপ-আমেরিকাসহ সারা বিশ্বেই জ্বালানি সংকট দেখা দিয়েছে।

তাজুল ইসলাম জানান, করোনা মহামারি সংকটের পর ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে খাদ্য শস্য উৎপাদন হ্রাস পেয়েছে। এই দুটি দেশ বিশ্বের অধিকাংশ খাদ্য শস্যের যোগান দিয়ে থাকে। দেশ দুটি থেকে আমরাও আমদানি করে থাকি। যুদ্ধের কারণে আমরা যেমন আমদানি করতে পারছি না তারাও রপ্তানি করতে পারছে না। যার জন্য খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এটা শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বেই বৃদ্ধি পেয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বৈশ্বিক এই মহাসংকটের ফলে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছিল তা একটু হলেও ব্যাহত হচ্ছে। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় প্রাকৃতিক দুর্যোগসহ সকল প্রতিকূলতা মোকাবেলা করে দেশ এগিয়ে যাচ্ছে। অনেক দেশের তুলনায় আমাদের দেশ ভালো অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

কুমিল্লা সিটি কর্পোরেশনকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য একটি মাস্টারপ্লান প্রণয়নের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, কুমিল্লা শহরের আয়তন, জনগণ এবং ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নিয়ে একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান করলে উন্নত, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য শহরে রূপান্তরিত করা সম্ভব হবে।

এ লক্ষ্যে সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রকে স্থানীয় সংসদ সদস্য, কাউন্সিলরসহ সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান মন্ত্রী। এসময় কুমিল্লা শহরসহ আশেপাশে এলাকায় সুপেয় পানি সরবরাহের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: সেই ইউএনও’র বিরুদ্ধে কী ব্যবস্থা জানতে চায় হাইকোর্ট

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আহছান উল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাশেম খান, সিটি কর্পোরেশনের মেয়র আরফান হক রিফাত, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ প্রমুখ।

এরআগে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ১১ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।


একাত্তর/আরএ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ৪১ সালের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কোনো বাধা থাকবে না। দেশে উন্নয়ন হচ্ছে, গ্রামের সড়কগুলো পাকা হচ্ছে, চিকিৎসা সেবায় বাংলাদেশ এখন...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি অনেক কথা বলে, তত্ত্বাবধায়ক সরকার বিষয় না, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আর বিএনপি যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে বলবে সুষ্ঠু...
লাকসাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি মো. তাজুল ইসলাম এম‌পি বলেছেন, বিএন‌পি দেশ‌কে ধ্বংস করার চেষ্টা করছে।বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে...
কুমিল্লা সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সাথে সাক্ষাৎ করে ফু‌লেল শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেছেন।সোমবার (২৭ জুন) ঢাকায় মিন্টু রোডের সরকারি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর