লাকসাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

জনগণের রা‌য়ে ক্ষমতায় থাক‌তে চায় আওয়ামী লীগ: তাজুল ইসলাম

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৪:৫১ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি মো. তাজুল ইসলাম এম‌পি বলেছেন, বিএন‌পি দেশ‌কে ধ্বংস করার চেষ্টা করছে।

বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য ক‌রে তিনি ব‌লেন, এবার তারা ক্ষমতা ছিনিয়ে নেবেন।‌ বিএন‌পি কি‌ ছিনতাইকারী‌দের দল হ‌বে?

সোমবার (৭ নভেম্বর) সকালে কুমিল্লা লাকসাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কুমিল্লার লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম ব‌লেন, জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর হত‌্যার সা‌থে জড়িত। এর আগে বেলুন ও পায়রা উড়ি‌য়ে সম্মেলনের উদ্বোধন ক‌রেন তি‌নি।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সা‌বেক মন্ত্রী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি।

বি‌শেষ অতিথি হিসেবে বক্তব‌্য রা‌খেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম‌পি, বাংলা‌দেশ আওয়ামী লী‌গের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।

লাকসাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইসহাক মিয়ার সভাপতিত্ব সম্মেলনে উপস্থিত ছি‌লেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়া, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তারারক উল্লাহ কায়েস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরাসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

আরও পড়ুন: কুষ্টিয়ায় বাসা থেকে স্কুলশিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

সম্মেলনে লাকসাম উপজেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি প‌দে এড ইউনুস ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হিসেবে মহাব্বত আলী‌কে ঘোষণা করা হয়।


একাত্তর/আরএ

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর