স্থানীয় সরকার মন্ত্রীর সা‌থে কুসিক মেয়রের শুভেচ্ছা বিনিময়, গেজেট প্রকাশ

আপডেট : ২৭ জুন ২০২২, ০৬:০০ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সাথে সাক্ষাৎ করে ফু‌লেল শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেছেন।

সোমবার (২৭ জুন) ঢাকায় মিন্টু রোডের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন কুমিল্লা নির্বাচিত সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় মন্ত্রী তাজুল ইসলামকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত কর্মী হিসেবে  অনন্য কুমিল্লা গড়ার যে স্বপ্ন নিয়ে কুমিল্লাবাসী ভোট দিয়েছেন  ও জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন তা দৃঢ়তার সাথে পালন করার জন্য পরামর্শ দেন নবাগত মেয়র আরফানুল রিফাতকে।

তাজুল ইসলাম আশাবাদী সৃজনশীল রাজনীতির পাশাপাশি ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে কুমিল্লায় বসবাসরত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে‌ন।

image


এসময় মহানগর আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন উপ‌স্থিত ছি‌লেন।

এদি‌কে বাংলাদেশ নির্বাচন কমিশন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে গত ২৩ জুন বৃহস্পতিবার। গেজেটে মেয়র আরফানুল হক রিফাত ছাড়াও ৯ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ২৭ জন সাধারণ কাউন্সিলরের নামের তালিকা প্রকাশ করা হয়।

image


আরও পড়ুন: বাসন্ডা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

রিটানিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, কুমিল্লা সিটি নির্বাচনের গেজেট বিজি প্রেস থেকে প্রকাশিত হয়ে নির্বাচন কমিশনে আসার পর নির্বাচন কমিশন সেটি জণপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন। তারপর নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের দিন ঠিক হবে।


একাত্তর/আরএ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর