যুক্তরাষ্ট্র যাওয়ার পথে নৌকাডুবিতে ১৭ মৃত্যু, নিখোঁজ অনেকে

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৪:৩১ পিএম

সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার পথে বাহামাস উপকূলে রোববার (২৪ জুলাই) অভিবাসীদের নৌকাডুবির ঘটনায় এক শিশুসহ ১৭ হাইতিয়ান মারা গেছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ২৫ জনকে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

সোমবার (২৫ জুলাই) এ খবর জানা গেছে আল-জাজিরার এক প্রতিবেদনে। 

স্থানীয় সময় রোববার (২৪ জুলাই) বিকেলে বাহামাস উপকূল থেকে ১১ কিলোমিটার দূরে এ নৌকাডুবির ঘটনা ঘটে। অভিবাসীবাহী নৌকাটি হাইতি থেকে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন বাহামাসের প্রধানমন্ত্রী।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ৩০ ফুট দীর্ঘ নৌকা থেকে অন্তত ২৫ যাত্রীকে উদ্ধার করা হয়েছে, যা রোববার মধ্যরাতের পরপরই বাহামাসের সবচেয়ে জনবহুল দ্বীপ নিউ প্রভিডেন্স থেকে প্রায় সাত মাইল দূরে সমুদ্রে ডুবে গিয়েছিল। তারা আরও বলেছে, নৌকাটিতে ৬০ জন মানুষ ছিল। বাহামিয়ান এবং যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষীরা নিখোঁজদের সন্ধান করছে।

নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই এই দুর্ঘটনা বলে ধারণা দেশটির কর্তৃপক্ষের। এ ঘটনায় দুইজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তারা মানবপাচারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

বাহামাসের অভিবাসনমন্ত্রী কিথ রিচার্ড বেল রোববার (২৪ জুলাই) বলেছেন, যারা একটি ভাল জীবনযাপনের পথ খুঁজছেন তাদের জীবন হারানোর জন্য আমরা শোক প্রকাশ করছি।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে দুজন বাহামিয়ান নাগরিক এবং স্থানীয় চোরাকারবারীদের সম্ভাব্য জড়িত থাকার তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করা হবে।

বাহামিয়ান কর্মকর্তাদের মতে, নৌকায় ভ্রমণের জন্য যাত্রীরা ৩০০০ থেকে ৮০০০ ডলার প্রদান করেছেন।

এটি ২০১৯ সালের পর থেকে ঘটে যাওয়া বাহামিয়ান জলসীমায় সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। সে ঘটনায় ২৭ জন অভিবাসী যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে মারা গিয়েছিল।


একাত্তর/এসএ


পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে যাওয়ার পথে সমুদ্রের বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন...
গ্রিসের ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের দক্ষিণে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর