ধানক্ষেতে কুড়িয়ে পাওয়া নবজাতক ঢামেকে ভর্তি

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৭:৪০ পিএম

কুমিল্লায় ধানক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া ইঁদুর-পোকামাকড়ের কামড়ে ক্ষত হওয়া এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। 

রোববার (২৫ জুলাই) দিবাগত রাত সোয়া দুইটায় ঢামেকের নবজাতক ইউনিটে শিশুটিকে ভর্তি করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে কুমিল্লা জেলার হোমনা উপজেলার গৌরীপুর এলাকায় ধানক্ষেত থেকে আমির হোসেন নামে এক কৃষক শিশুটিকে উদ্ধার করেন। 

শিশুটিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কৃষক আমির হোসেনের ভাই মানিক মিয়া জানান, উদ্ধারের পর দেখতে পাই শিশুটির নাক ও মাথার পেছনের দিকে কিছু অংশ ইঁদুর-পোকামাকড় কামড়ে ক্ষত করে ফেলেছে। তখন বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ আশপাশের লোকজনকে জানাই। কিন্তু কেউ এগিয়ে আসেনি। পরে সকলের উপস্থিতিতে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করি। 

এরপর চেয়ারম্যানের মাধ্যমে সংশ্লিষ্ট থানার পুলিশ জানতে পেরে হাসপাতালে গিয়ে নবজাতকটির খবর নেয়।

কিন্তু কয়েকদিন স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর শিশুটিরে অবস্থা অবনতি হওয়ায় ঢামেক হাসপাতালে ভর্তি করি।

আরও পড়ুন: সাংবাদিককে গালাগালে টেকনাফের ইউএনওকে শোকজ

তিনি বলেন, আমার চার ছেলে রয়েছে। আল্লাহ যদি শিশুটিকে বাচায়, আমি তাকে দত্তক নিতে ইচ্ছুক। বর্তমানে আমি ও স্ত্রী বাচ্চাটির দেখাশোনা করছি।

ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, নবজাতকটির ওজন এক হাজার ৭০০ গ্রাম। তার অবস্থা আশঙ্কাজনক, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর