চবিতে যৌন নিপীড়ন: দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০২:২৫ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে রোববার রাতে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত হাটহাজারী কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সোমবার (২৫ জুলাই) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বহিষ্কৃত ওই শিক্ষার্থীরা হলেন, হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র নূর হোসেন ও স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা।

এদিকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সাইফুল নামে আরও একজনকে আটক করেছে র‌্যাব-৭। এ নিয়ে পাঁচ জনকে আটক করলো বাহিনীটি।

জানা যায়, গত ১৭ জুলাই রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধু বাধা দিলে তাকেও মারধর করে বখাটেরা। 

এ সময় তাদের কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া তাদেরকে ওই জায়গা থেকে একটু দূরে নিয়ে গিয়ে ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও তার বন্ধুকে আটকে রাখে। 

এই ঘটনায় ভুক্তভোগী হাটহাজারী থানায় মামলা দায়ের করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।  

আরও পড়ুন: ভারতের সঙ্গে জুড়ে যাক বাংলাদেশ-পাকিস্তান: মনোহরলাল খট্টর

এদিকে এ ঘটনার পর বুধবার থেকেই উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ওইদিন রাতেই ছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান ঘটনাস্থলে গিয়ে চার কার্যদিবসের মধ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার ঘোষণা দেন। অন্যথায় প্রক্টরিয়াল বডি পদত্যাগ করবে বলেও জানান তিনি।


একাত্তর/আরবিএস 

এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
‘হাড় নেই চাপ দিবেন না’ একটি  সতর্কবার্তা। খুলিহীন মাথায় মোড়ানো ব্যান্ডেজে কালো মার্কার দিয়ে লেখা সতর্কবার্তাটি। এটি শুধু সতর্কবার্তা নয়, মামুন মিয়ার জীবনের নাজুক অবস্থারও প্রতিফলন।  
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
খাগড়াছড়িতে বিজু উৎসবে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীরা খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে অপহৃত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর