‘হাড় নেই, চাপ দিবেন না’

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ এএম

‘হাড় নেই চাপ দিবেন না’ একটি  সতর্কবার্তা। খুলিহীন মাথায় মোড়ানো ব্যান্ডেজে কালো মার্কার দিয়ে লেখা সতর্কবার্তাটি। এটি শুধু সতর্কবার্তা নয়, মামুন মিয়ার জীবনের নাজুক অবস্থারও প্রতিফলন।  

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সাথে সংঘর্ষে স্থানীয়দের দেশীয় অস্ত্রের (রামদা) উল্টো পাশের আঘাত লাগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনের মাথায়। আহত অবস্থায় নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে। তবে গুরুতর অবস্থায় পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে । পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় চট্টগ্রামের বেসরকারি একটি হাসপাতালে। প্রেরণ করা হয় ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। খুলি খুলে করা হয় মস্তিষ্কের অপারেশন। আর সেই খুলি রাখা হয়েছে ফ্রিজে। 

এর আগে, ভাড়া বাসার দারোয়ান কর্তৃক চবির নারী শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ আগস্ট (শনিবার) মধ্যরাতে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সাথে সংঘর্ষ বাধে । যা ভয়াবহ রূপ নেয় ৩১ আগস্ট (রোববার) বেলা সাড়ে এগারোটা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে দফায় দফায় সংঘর্ষ। 

আহত মামুন মিয়া

সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমোঝোতা করতে জোবরা এলাকায় গেলে চারপাশ থেকে ঘিরে ফেলে স্থানীয়রা। এরপরই শুরু হয় সংঘর্ষ। এতে আহত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. কামাল উদ্দিনসহ প্রক্টর, সহকারী প্রক্টর ও কয়েক শতাধিক শিক্ষার্থী আহত হন। এতে স্থানীয়দের হাতে আহন হন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুন মিয়া।

এ হামলায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ৪২৩ জন আহত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়। যেখানে আশংকাজনক অবস্থায় ছিলেন একাধিক শিক্ষার্থী। এমনকি আইসিইউতে ভর্তি করতে হয় তিনজন শিক্ষার্থীকে। তারমধ্যে একজন ঢাকায় এবং দুইজন চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন। আইসিইউতে ভর্তি ছিলেন মামুন মিয়া। বর্তমানে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বর্তমানে তিনি ওই হাসপাতালের ১১১৪ নম্বর কক্ষে চিকিৎসাধীন আছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অপারেশনের পর মামুনকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। অবস্থার কিছুটা উন্নতি হলেও মাথার খুলি না থাকায় দীর্ঘদিন বিশ্রামে থাকতে হবে এবং মাথার সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। 

মামুন সম্পর্কে তার বন্ধু চবির ইতিহাস বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, মামুনকে গতকাল বিকেলে কেবিনে আনা হয়েছে। ডাক্তার বলেছে পুরোপুরি সুস্থ হতে দুই তিন মাস সময় লাগবে। মামুনের মাথার খুলি খুলে ফ্রিজে রাখা হয়েছে দেড় থেকে দুইমাস পর সেটি লাগানো হবে। যেহেতু ব্রেইন অপারেশন তাই স্বাভাবিক কথাবার্তা বলতে পারছে না।

মামুনের সার্বিক অবস্থা সম্পর্কে পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এটিএম রেজাউল করিম বলেন, মামুন এখন কিছুটা ভালো এবং স্থিতিশীল অবস্থায় আছে। তাকে কেবিনে রাখা হয়েছে।  

তিনি আরও বলেন, মামুনের মাথার খুলি পরে লাগালেও ওর মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দেয়া হয়েছে। তবে মাথায় স্পর্শ না করতে নির্দেশনা দিয়ে দেয়া হয়েছে। তার মাথার খুলি দেড় মাস পরে লাগানো হবে।

জানা যায়, মামুনের মাথায় স্থানীয়দের দেশীয় অস্ত্রের আঘাতে নাকে ও মুখে রক্তক্ষরণের পাশাপাশি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হয়, হামলার সময় শক্ত ও ধারালো বস্তু দিয়ে মামুনের মাথার পেছনের অংশে আঘাত করা হয়েছিলো। যার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়।

আরবিএস
দলীয় কোন্দলে পড়ে গুলি খেতে না চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতি করার আহ্বান জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
খাগড়াছড়িতে বিজু উৎসবে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীরা খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে অপহৃত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এ সময় আবেদীন আল মামুনের স্ত্রী ফাতেমা আক্তারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর