ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১০:১৫ পিএম

বিক্রম দোরাইস্বামীর উত্তরসূরি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের দায়িত্ব নিতে চলেছেন প্রণয় কুমার ভার্মা। 

শুক্রবার (২৯ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মিশনের দায়িত্বে হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন প্রণয় ভার্মা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেবেন।

আরও পড়ুন: দরপতন ঠেকাতে শেয়ারের সর্বনিম্ন মূল্য নির্ধারণ 

১৯৯৪ সালে ভারতের ফরেন সার্ভিসে যোগ দেন ভার্মা। ভারতীয় কূটনীতিক হিসেবে তিনি কাজ করেছেন হংকং, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে।

এদিকে, ঢাকায় ভার্মার পূর্বসূরি বিক্রম কুমার দোরাইস্বামী ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। 


একাত্তর/এসজে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 
সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর