দরপতন ঠেকাতে শেয়ারের সর্বনিম্ন মূল্য নির্ধারণ

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৩:০১ পিএম

দরপতন ঠেকাতে ফের সব শেয়ারের দরে ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্য নির্ধারণ করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে এ বিষয়ে আদেশ দিয়েছে সংস্থাটি। আগামী রোববার (৩১ জুলাই) থেকে এ নিয়ম কার্যকর হবে। 

শেয়ারদরে ফ্লোর প্রাইস হলো এমন একটি বাজারদর যার নিচে তালিকাভুক্ত কোনো শেয়ার বা অন্য কোনো সিকিউরিটিজ (যেমন- বন্ড বা মিউচুয়াল ফান্ড ইত্যাদি) কেনাবেচা হতে পারবে না। লাগাতার দরপতন ঠেকাতে এ নিয়ে শেয়ারদরে দ্বিতীয় দফায় ফ্লোর প্রাইস আরোপ করল বিএসইসি। 

প্রথমবার ২০২০ সালের ১৮ মার্চে ফ্লোর প্রাইস আরোপ করেছিল এ সংস্থা। 

প্রথম দফায় 'সাময়িক' সময়ের জন্য ফ্লোর প্রাইস আরোপ করা হলেও তা প্রত্যাহারে এক বছরের বেশি সময় নিয়েছিল সংস্থাটি। 

মোট দুই দফায় ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছিল। প্রথমে ২০২১ সালের ১১ এপ্রিল ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেয়া এবং দ্বিতীয় দফায় একই বছরের ১৭ জুন বাকি সব শেয়ারের ফ্লোর প্রাইস তুলে নেয় বিএসইসি।


একাত্তর/এআর

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। দোকানিরা বাড়তি দামে ডিম বিক্রি করায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর