উন্নয়নের নামে ভাঁওতাবাজি করছে সরকার: ফখরুল

আপডেট : ৩০ জুলাই ২০২২, ০২:৪৭ পিএম

আওয়ামী লীগ সরকার উন্নয়নের রোল মডেলের নামে ভাঁওতাবাজি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ জুলাই) রাজধানীর প্রেস ক্লাব প্রাঙ্গণে এক সমাবেশে তিনি বলেন, বিদ্যুৎ-জ্বালানি সঙ্কট এবং নিত্যপণ্যের দাম বাড়ানোর পেছনে ক্ষমতাসীনদের দুর্নীতিই দায়ী। উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকার পোড়ামাটি নীতি গ্রহণ করেছে। 

এদিকে, সরকারের পতন ঘটাতে পারলেই সব সঙ্কট কেটে যাবে বলে সমাবেশে মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা।

বিদ্যুৎ সঙ্কট সমাধান, গ্যাস-পানিসহ নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ। ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে অভিনব কায়দায় বিদ্যুৎ সংকটের প্রতিবাদ জানান নেতাকর্মীরা ।

জ্বালানি, বিদ্যুৎ, ডলার সঙ্কটসহ সব সঙ্কটের জন্য সরকারের ভুল নীতি আর দুর্নীতিকে দায়ী করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে সরকারের নেতা-মন্ত্রীরা বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন। সে কারণেই বিদ্যুৎ উৎপাদন নাকরা ও সত্ত্বেও, নিজেদের লোকের বিদ্যুৎ কেন্দ্রকে হাজার হাজার কোটি টাকা দিয়েছে সরকার। সেই টাকার হিসেব জানতে চান বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের মূলনীতি ক্ষমতা দখল করে দুর্নীতি করা। সে কারণেই ব্যাংক-বীমা, শেয়ার মার্কেট দখলের মাধ্যমে লুটপাট করে অর্থনীতিকে ধসিয়ে দেয়া হয়েছে।

সমাবেশে দুর্নীতিবাজদের ক্ষমতা থেকে হটাতে একদফার আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।


একাত্তর/এসজে


বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
‘জুলাই সনদ’ নিয়ে জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, দেশের...
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তার বড়ো ছেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়ে...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর