বিএনপির হাতে হারিকেন, আমরা কাজ করি জনগণের: প্রধানমন্ত্রী

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৪:২৫ পিএম

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেখছি বিএনপি নেতারা হারিকেন নিয়ে আন্দোলন করছেন। তাদের হাতে হারিকেনই ধরিয়ে দিতে হবে। আর মানুষকে ভালো রাখতে এবং জনগণকে নিরাপত্তা দিতে আমরা সব কাজ করছি। আর আমরা দেশের মানুষের জন্য কাজ করবো।

সোমবার (১ আগস্ট) কৃষকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত ও প্লাজমাদান কর্মসূচিতে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি দিনের বেলায় ভোট ডাকাতি করতো। সেটা না পারলে বিজয়ী হয়েছে বলে ঘোষণা দিয়ে দিতে। এখন তাদের কাছ থেকেই নীতি কথা শুনতে হয়, সেটাই আফসোস। বিএনপির চুরি, দুর্নীতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাদের পাচার করা টাকা দেশে ফেরত আনা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে জয়ী হওয়া নয়, ক্ষমতা অবৈধভাবে দখল  করা, দেশ বিকিয়ে দেওয়াই বিএনপির উদ্দেশ্য।

১৫ আগস্টের পর মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকে হত্যা করে সামরিক শাসন জারি করা হয়। তারা হ্যাঁ/ না ভোটে ক্ষমতায় বসে দল গঠন করে। ভোট চুরি করে এক তৃতীয়াংশ আসনে জয় নেয় জিয়া। 

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার আগে নানা অপপ্রচার চালানো হয়েছিল। কামালকে ব্যাংক ডাকাত, এমনকি মায়ের নামে বদনাম ছড়ানো হয়। তবে জনপ্রিয়তা কমানোর সব চেষ্টায় ব্যর্থ হয় খুনিরা।

তিনি বলেন, যাদের মেজর থেকে মেজর জেনারেল করলেন, যাদের অফিসার বানালেন, যাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করলেন, যাদের জন্য সারা জীবন জেল জুলুম সহ্য করলেন, সেই মানুষগুলোই শেখ মুজিবকে কেন হত্যা করালো সেই প্রশ্নের জবাব আজও পাই না।

এ সময় জনসংখ্যা নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের জনসংখ্যা এখন সাড়ে ১৬ কোটি। এই জনসংখ্যার হিসেবও কারো কারো পছন্দ হয় না। কেন? 

তিনি বলেন, আমরা চাই প্রতিটি পরিবার সুখি হোক। আমরা শিক্ষা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি। সাধারণ মানুষের জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছি। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। বর্তমান পরিস্থিতিতে সারা পৃথিবী জ্বালানি সাশ্রয়ে গুরুত্ব দিচ্ছি। 

আরও পড়ুন: ট্রাকে নয়, এবার টিসিবির পণ্য বিক্রি নির্দিষ্ট দোকানে

তিনি বলেন, জাতির পিতাকে হত্যা করে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল। ভবিষ্যতে যেন আর কেউ এমন ছিনিমিনি খেলতে না পারে।

কৃষকলীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।


একাত্তর/এসি

ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর