চবিতে অবরোধ স্থগিত ছাত্রলীগের পদবঞ্চিতদের

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০৪:২৭ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত এবং প্রত্যাশা অনুযায়ী পদ না পাওয়া নেতাকর্মীদের ডাকা অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) বেলা সোয়া ১১টায় তারা এ ঘোষণা দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের তালা খুলে দিলে দীর্ঘ প্রায় ৩৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এর আেগ কমিটি পুনর্গঠনের দাবিতে রোববার দিবাগত রাত একটা থেকে শুরু হওয়া অবরোধ চলছিল মঙ্গলবার বেলা  ১১ টা পর্যন্ত। টানা ৩৪ ঘন্টার অবরোধে স্থবির ছিল ক্যাম্পাস।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বলেন, ছাত্রলীগের নিজেদের অভ্যন্তরীন কোন্দলের কারণে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আরও পড়ুন: অর্থবছরের প্রথম মাসে রপ্তানিতে সুখবর

বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল ইসলাম জানান, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে সজাগ রয়েছেন। ভবিষ্যতে কেউ এভাবে বিশ্ববিদ্যালয় অচলের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার মধ্যরাত থেকেই অবরোধ শুরু করেন পদবঞ্চিতরা। এ সময় হলের কক্ষ ভাঙচুর ও সকালে জিরো পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।


একাত্তর/এসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচকে ডাকসু ও জাকসুর মতো জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রতিটি পদে পদে অনিয়মের অভিযোগ আনলো ছাত্রদল। তাদের অভিযোগ, এমন অবস্থার পরও নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার ছিলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর