রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, এপিবিএন সদস্য গুলিবিদ্ধ

আপডেট : ০২ আগস্ট ২০২২, ১১:০০ পিএম

কক্সবাজারের টেকনাফে নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে আহত হয়েছেন এক আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ গোলাগুলির ঘটনা ঘটে।

আহত এপিবিএন সদস্যের নাম কাউসার। তার বাড়ি নোয়াখালীতে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোহাম্মদ হাসান বারী নুর।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার পর থেকে নয়াপাড়া ক্যাম্পে থেকে থেকে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিলো। দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় এপিবিএনের একটি দল। পরবর্তীতে দুর্বৃত্তরা তাদের ওপরও গুলি ছোড়ে। এসময় এক এপিবিএন সদস্য আহত হন।

আরও পড়ুন: চবিতে অবরোধ স্থগিত ছাত্রলীগের পদবঞ্চিতদের

তিনি আরো জানান, আহত এপিবিএন সদস্যকে উদ্ধার করে এমএসএফ হাসপাতাল প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।


একাত্তর/আরএ

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর