শেরপুর সীমান্তে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০১:০৫ এএম

শেরপুরের নালিতাবাড়িতে বন্য হাতির আক্রমণে ছ‌মেদ আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২ আগস্ট) রা‌তে উপজেলার সীমান্তবর্তীর মায়াঘাসি পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, ছ‌মেদ আলী মায়াঘাসি এলাকার মৃত অসীম উদ্দিনের ছেলে। 

বন বিভাগ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ছ‌মেদ আলী দুপুরের পর সীমান্তবর্তীর মায়াঘাসি পাহাড়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি বাড়ি ফেরেননি। প‌রে প‌রিবা‌রের সদস্যরা তা‌কে খোঁজাখুঁজি কর‌তে থা‌কে। এক পর্যায়ে রাত ১০ টার দি‌কে ওই পাহাড়ের চূড়া থেকে ছ‌মেদ আলীর থেঁতলানো মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়‌রা জানান, গত ক’দিন ধ‌রে খাবারের সন্ধানে বন্য হাতির এক‌টি দল লোকাল‌য়ে নে‌মে হানা দিচ্ছে। আবার স্থানীয়‌দের প্রতি‌রো‌ধে হা‌তির দল সীমান্তবর্তীর বিভিন্ন পাহাড়ে চলে যাচ্ছে। 

দুপুরে ওই পাহাড় থেকে বন্য হাতির এক‌টি দল লোকাল‌য়ে খাদ্যের সন্ধানে নেমেছিল বলে জানান তারা। 

ধারণা করা হচ্ছে, ছ‌মেদ আলী ওই পাহাড়ে ঘাস কাট‌ার সময় হা‌তির দল তার ওপর আক্রমণ ক‌রে তা‌কে পিষ্ট ক‌রে মে‌রে ফেলে রেখে যায়। 

মধু‌টিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল ক‌রিম ঘটনার সত‌্যতা নিশ্চিত ক‌রে বলেন, পাহাড়টি মূলত নালিতাবাড়ির শেষ সীমানা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের গোপালপুর বি‌টের কা‌ছাকা‌ছি। হা‌তির আক্রমণে মারা যাওয়া ব্যক্তি নালিতাবাড়ির মায়াঘাসি এলাকার বাসিন্দা।

নিহ‌তের প‌রিবা‌রের পক্ষ থে‌কে য‌দি আবেদ‌ন ক‌রা হয়, তাহ‌লে সরকা‌রি সহযো‌গিতা করার আশ্বাসও দেন তি‌নি।

না‌লিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ব‌ছির আহ‌ম্মেদ বাদল জানান, ঘটনা শোনার পর পরই ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহণ করা হ‌চ্ছে।


একাত্তর/জো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর