ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০৪:২৯ পিএম

পুলিশ সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমসহ দুই কর্মীর মৃত্যুর প্রতিবাদে বিএনপির ডাকে আজ বৃহস্পতিবার ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। 

হরতালের সমর্থনে সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল করছে। সকাল থেকে যানবাহন অন্যান্য দিনের তুলনায় অনেকাংশেই কম রয়েছে রাস্তায়। যান চলাচল বন্ধ রয়েছে কিছু রাস্তায়। পাশাপাশি বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতান।

এদিকে গতকাল বিকেল থেকে যেকোন ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। 

image


এর আগে গতকাল বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের মৃত্যু হয়। এ খবরে ভোলায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা তাৎক্ষণিক রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হরতালের ডাক দেয়।


একাত্তর/আরবিএস 

বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
গণঅভ্যুত্থানে পালানো সরকার আবার ফিরে এসেছে, সারা পৃথিবীতেই এমন কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং (নীতি নির্ধারণ) ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
তুরস্কে রোববারের এক ঝটিকা অভিযানে সমকামীদের বার, নাইটক্লাব এবং এলজিবিটিকিউ অধিকারকর্মীদের আস্তানায় হানা দিয়ে কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের...
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক কাঠামো লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেওয়া বেশ কিছু পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।...
হোয়াইট হাউসের জনপ্রিয় প্রেস সেক্রেটারি পদটি আপাতত ফাঁকা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! অগাস্টের শেষদিকে ক্যারোলিন লেভিটের আকস্মিক পদত্যাগের পর যে পদটি নিয়ে ওয়াশিংটনের রাজনীতিতে জোর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর