১২ বছর বাউল ছদ্মবেশে পালিয়ে অবশেষে গ্রেপ্তার

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৪:২৬ পিএম

স্ত্রী ও সন্তানকে শ্বাসরেোধে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড পাওয়ার পর ১২ বছর ধরে পলাতক এক ব্যক্তি র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে সাভার থানা এলাকার শাহীবাগ থেকে জাকির হোসেন (৪১) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

শুক্রবার (৫ আগস্ট) রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব ৪-এর অধিনায়ক মোজাম্মেল হক এ তথ্য জানান।

তিনি জানান, ২০০০ সালের ফেব্রুয়ারিতে জাকির হোসেনের সঙ্গে বিয়ে হয় নিপা আক্তারের। বিয়ের পর যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে জাকির। এরই মধ্যে তাদের এক কন্যাসন্তানের জন্ম হয়। 

পরে নিপা আবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এসময় জাকিরের সঙ্গে তারই বড় ভাই জাহাঙ্গীরের স্ত্রী তাহমিনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মোজাম্মেল হক আরও জানান, ২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে জাহাঙ্গীর বাড়িতে না থাকার সুযোগে জাকির তাহমিনার ঘরে গেলে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন নিপা। নিপা তখন জাহাঙ্গীরকে সব বলে দেবেন বলে হুমকি দেন জাকিরকে। 

এই ঝগড়ার জেরে পরদিন রাতে ঘুমন্ত অবস্থায় নিপাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন জাকির। এসময় তিনি তার তিন বছর বয়সী শিশুকন্যাকে জ্যোতিকেও হত্যা করেন।

এ ঘটনায় নিপা আক্তারের বাবা আবু হানিফ বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর জাকিরকে গ্রেপ্তার করা হয়। তবে পাঁচ বছর কারাভোগের পর ২০১০ সালে জামিনে ছাড়া পেয়ে তিনি আত্মগোপনে চলে যান।

২০২১ সালের ১২ জানুয়ারি আদালতের রায়ে জাকিরের মৃত্যুদণ্ড হয়। এছাড়া, হত্যাকাণ্ডে জড়িত তাহমিনা, আমিনুল, মিলন, স্বপন ও হাসানকেও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

আরও পড়ুন: পাচারকালে তিন নারী উদ্ধার, ছয় পাচারকারী আটক

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাকির প্রথমে পালিয়ে সাভারে যান। পরে তিনি বাউলের ছদ্মবেশ নেন। ২০১৩ সালে আবার বিয়ে করে জিনজিরায় থাকতে শুরু করেন জাকির।

তবে এক জায়গায় বেশিদিন থাকতেন না তিনি। গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম, ঢাকার আরামবাগ, ফকিরাপুল, হাজারীবাগ ও খিলগাঁওতেও ছিলেন তিনি। গ্রেপ্তারের আগ পর্যন্ত বাউল ছদ্মবেশেই বিভিন্ন গানের দলের সঙ্গে ঘুরে বেড়াতো।


একাত্তর/এসজে

বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের বিচারককে অবিলম্বে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর