কক্সবাজারে লুঙ্গি পড়ায় পর্যটককে হোটেলে ঢুকতে বাধা

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১১:১৫ পিএম

লুঙ্গি পড়ায় কক্সবাজারের একটি তারকা হোটেলে এক পর্যটককে ঢুকতে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আরও অভিযোগ, ওই হোটেলের অভ্যর্থনায় নিয়োজিত কর্মচারীরা তাকে কয়েক ঘণ্টা বাহিরে অপেক্ষায় রেখেছিল। পরে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় হোটেলে প্রবেশ করেন তিনি।

শুক্রবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলিতে অবস্থিত হোটেল ওশান প্যারাডাইসে এ ঘটনা ঘটে।

হেনস্তার শিকার পর্যটক জাহিদ হাসান (৫০) জানান, দুপুরে পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে এসে ওই হোটেলে ওঠেন। 

তিনি জানান, হোটেলে ঢোকার সময় কর্তৃপক্ষ তাকে লুঙ্গি পড়ার বিষয়ে সতর্ক করে। জানানো হয়, হোটেলে লুঙ্গি পড়া গেস্টের অনুমতি নাই। 

কিন্তু লুঙ্গিতে অভ্যস্ত জাহিদ রাতে লুঙ্গি পড়ে বের হয়েই বিপত্তিতে পড়েন। তাকে আর হোটেলে ঢুকতে দেয়না সিকিউরিট গার্ড। হোটেল ওশান প্যারাডাইসের অভ্যর্থনা কক্ষে দায়িত্বরত কর্মকর্তারা সিকিউরিটি গার্ডের বলে দেন লুঙ্গি পরা গেস্ট যেনো হোটেলে না ঢোকে।

জাহিদ হাসান বলেন, রুমে পরিবারের কাছে যেতে না পেরে হোটেলের লবি থেকে বের হয়ে বাইর হয়ে দাঁড়িয়ে থাকি। পরে একজন সংবাদকর্মীর সঙ্গে পরিচয় হয়। সংবাদকর্মী বিষয়টি জানতে পেরে হোটেল কর্তৃপক্ষকে জানান। কিন্তু কোনো সদুত্তর পাননি। 

তিনি জানান, হোটেলের ডেস্কের আল আমিন নামে একজনকে বলি আমি লুঙ্গি পড়ে অভ্যস্ত, প্যান্ট কোথায় পাবো। কিন্তু তারপরও আমাকে বাহিরে ঘণ্টা খানেক দাঁড় করিয়ে রাখা হয়। 

পরে টুরিস্ট পুলিশের সহযোগিতা নেওয়া হয়। পুলিশ এসে তাকে হোটেলে প্রবেশের ব্যবস্থা করেন।

এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, এরকম একটি অভিযোগ শোনার পর পরই ঘটনাস্থলে গিয়েই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি এবং তাদের সতর্ক করি। 

আরও পড়ুন: দাম বাড়লো সব ধরনের জ্বালানি তেলের

এই বিষয়ে জানতে চাইলে ওই হোটেলের ব্যবস্থাপক (অপারেশন) কাজী আনিসুজ্জামান গণমাধ্যমের কাছে বিষয়টি অস্বীকার করেন।

তিনি বলেন, লুঙ্গি পড়ে হাঁটাহাঁটি করায় একটু সতর্ক করা হয়েছিল। এরচেয়ে বেশি কিছু হয়নি। 

পর্যটকদের লুঙ্গি পড়ার বিষয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা জানতে চাইলে তার সঠিক উত্তর দিতে পারেননি হোটেলটির এই কর্মকর্তা।


একাত্তর/এসি

যারা রাষ্ট্রের সঙ্গে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে, জঙ্গল সলিমপুরের র‍্যাব-পুলিশের ক্যাম্প ভেঙেছে এবং জায়গা দখল করছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের...
কক্সবাজার জেলা আদালত প্রাঙ্গণে অতর্কিত গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে চারজন যুবক এসে এই হামলা চালায়। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর