পাবনায় অস্ত্রসহ দুই কারবারি আটক

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১১:১৯ এএম

পাবনায় ১০টি ওয়ান শুটার গানসহ দুই অস্ত্র কারবারিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৫ আগস্ট) দুপুরে র‌্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলা আতাইকুলা মাধপুর মোড়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। 

সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায়।

আটককৃতরা হলেন- সাঁথিয়ার বোয়ালমারীর বিপ্লব মোল্লা (৩০) ও একই এলাকার লিটন ইসলাম (৩২)।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব জানায়, বিপ্লব ও লিটন বোয়ালমারী বাজারস্থ ওয়ার্কশপে এ অস্ত্রগুলোর বিভিন্ন অংশ তৈরি করেছে। এরপর এই অংশগুলো গভীর রাতে বোয়ালমারী সেচ প্রকল্পের পাম্পের পাশে ঝোপঝাড়ে বসে সেটিং ও রং করার কাজ করেছে। 

এএসপি কিশোর রায় জানান, তাদের নিয়ে সেসব জায়গায় গিয়ে অস্ত্র তৈরি করার বিভিন্ন পরিত্যক্ত অংশ ও আলামত উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে এই সকল দেশীও অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আতাইকুলা থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।


একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
নেত্রকোনায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪। 
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর