পুলিশ পরিচয়ে সমুদ্র সৈকতে দম্পতিকে মারধর

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৭:২২ পিএম

পুলিশ পরিচয়ে কক্সবাজার সমুদ্রে সৈকতে এক দম্পত্তিকে মারধর হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৬ আগস্ট) রাতে সৈকতের লাবণী পয়েন্টে কিটকটে বসে সমুদ্র উপভোগের সময় তাদের হয়রানি করা হয় বলে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছে ওই দম্পতি।

শনিবার দুপুরে হয়রানির শিকার ইসমাইল তার অভিযোগ পত্রে জানান,

রাতে তিনি ও তার স্ত্রী সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বসে সমুদ্র উপভোগ করছিলেন৷ এই সময় একজন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে তাদের জিম্মি করেন। রাতে নারীকে নিয়ে কেন সমুদ্র সৈকতে গেছেন তা জানতে চেয়ে তাকে মারধর করেন। এক পর্যায়ে তাদের সাথে থাকা নগদ চার হাজার টাকা ছিনিয়ে নেয়।  বিষয়টি কাউকে জানালে তাদের ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকিও দেয়া হয় বলে জানান ভুক্তভোগী ইসমাইল।

লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী ট্যুরিস্ট পুলিশের কেউ এই ঘটনায় জড়িত নয়। পুলিশ পরিচয় দিয়ে কে এই ঘটনাটি ঘটিছে তা বের করার জন পৃথক টিম কাজ শুরু করেছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান ভুক্তভোগীর বর্ণনাকে ভয়ঙ্কর হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, এই আচরণ কখনো আশা করা যায় না। ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। ঘটনা যে-ই করে থাকুক রেহায় পাবে না। 


একাত্তর/এসএ

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর