তুরাগে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৪:৪৪ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে কড্ডা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা খোয়ার পাড়া এলাকার মো. মঞ্জুর মিয়ার ছেলে শিশির আহমেদ (১৩) ও একই এলাকার আলী আকবরের ছেলে আবু বক্কর শাহীন। তারা স্থানীয় মোল্লা শফি উদ্দীন একাডেমির শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: ডলার কারসাজি: চাকরি হারাচ্ছেন ছয় ব্যাংকের ট্রেজারি প্রধান

বাসন থানার উপপরিদর্শক মতিউজ্জামান জানান, সকাল সাড়ে ১০ টার দিকে শিশির ও শাহীন তাদের বাড়ির দক্ষিণ পাশে তুরাগ নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহ সুরতাহাল প্রতিবেদন প্রস্তুতসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, অকালে দুই শিশু সন্তান হারিয়ে পাগল প্রায় দুটি পরিবার। এলাকায় বিরাজ করছে থম্থমে পরিবেশ। 


একাত্তর/আরবিএস 

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর