নেপাল ক্রিকেট দলের নতুন কোচ মনোজ প্রভাকর

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৪:২৫ পিএম

নেপালের জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় সাবেক অল-রাউন্ডার মনোজ প্রভাকর। গত জুলাইয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সড়ে দাঁড়ানো পাবুদু দাসানায়েকের স্থলাভিষিক্ত হয়েছেন প্রভাকর।

দাসানায়েকে অবশ্য পরে কানাডা জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছেন।

১৯৮৪-১৯৯৬ সাল পর্যন্ত প্রভাকর ভারতের হয়ে ৩৯টি টেস্ট ও ১৩০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৯৯৬ বিশ্বকাপে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ৪৭ রান দেওয়ার পর পরের ম্যাচে বাদ পড়েছিলেন। এরপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন তিনি।

রঞ্জি ট্রফিতে দিল্লি, রাজস্থান ও উত্তর প্রদেশের কোচের দায়িত্ব পালন করেছেন প্রভাকর। ২০০৮ সালে রঞ্জি ট্রফি জেতা দিল্লি দলের বোলিং কোচ ছিলেন। যদিও রঞ্জি ট্রফিতে কোচ হিসেবেও আলোচিত ছিলেন প্রভাকর।

২০১১-১২ মৌসুম শুরুর মাত্র দু’দিন আগে খেলোয়াড় ও নির্বাচকদের সমালোচনা করে চাকরি হারাতে হয় তাকে। পরে ২০১৬ সালে উত্তর প্রদেশের দায়িত্ব নেন। এছাড়া ২০১৬ সালে আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: সাকিবকে কারণ দর্শানোর নোটিশ বিসিবির

নেপালের দায়িত্ব নেওয়ার পর ৫৯ বছর বয়সী প্রভাকর এক বিবৃতিতে বলেছেন, নেপালে ক্রিকেট নিয়ে আগ্রহ, তাদের মেধা ও স্কিল দেখার পর ক্রিকেট দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি। আশা করি একটি শক্তিশালী দল হিসেবে তাদের গড়ে তুলতে পারবো।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর