বগুড়ায় ছাত্রলীগ সম্পাদকের বিরুদ্ধে ধর্ষণের মামলা

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৬:৪৫ পিএম

বগুড়ার সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে সোনাতলা থানায় ৩০ বছর বয়সী ওই নারী মামলা করেছেন।

অভিযুক্ত সুজন কুমার ঘোষ নামাজখালী গ্রামের সুভাষ ঘোষের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ দুই সন্তানের জননী। তার স্বামী বগুড়া শহরের এক তেলের ডিপোতে শ্রমিকের কাজ করেন। তিনি প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে যান ও রাতে বাড়িতে ফেরেন। এই সুযোগে ছাত্রলীগ নেতা সুজন গত তিন বছর ধরে ওই গৃহবধূকে ধর্ষণ করে আসছেন।

বিষয়টি গোপন রাখার জন্য তিনি দলীয় প্রভাব খাটিয়ে নারীকে জীবননাশের  হুমকি দিতেন। সর্বশেষ জুলাই মাসের ২৫ তারিখও সুজন গৃহবধূকে ধর্ষণ করেন।

এর মধ্যে গৃহবধূ বিষয়টি তার স্বামীকে জানান। পরে মঙ্গলবার সোনাতলা থানায় ওই নারী বাদী হয়ে মামলা করেন।

আরও পড়ুন: গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত, এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি। অভিযুক্ত ছাত্রলীগ নেতা সুজনকে গ্রেপ্তারে অভিযান চলমান।


একাত্তর/আরএ

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর