কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো সেইল ফিশ

আপডেট : ১০ আগস্ট ২০২২, ১০:২৪ এএম

পটুয়াখালীর আলীপুরে কুয়াকাটা সংলগ্ন সাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৪টি পাখি মাছ বা সেইল ফিশ। যা বিক্রি হয় ১৩ হাজার টাকায়।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এই মাছ চারটি নিয়ে আসেন আবু কালাম আকন নামের এক জেলে।

পরে বন্দরের আল-আমীন নামের এক আড়তদার মাছগুলো কিনে রাখেন। এসময় মাছগুলো দেখতে ভিড় জমান স্থানীয়রা।

আড়তদার আল-আমীন জানান, এই মাছগুলো বেশ দ্রুত গতিসম্পন্ন তাই স্থানীয়রা একে পাখি নামেও চেনে। বছরের এই মৌসুমে মাছগুলো সাগরে জেলেদের জালে ধরা পরে। বেশ সুস্বাদু হওয়ায় এই মাছের চাহিদা অনেক। আজ মাছ চারটি ১৩ হাজার টাকায় কিনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছি, আশা করছি ভালো দাম পাবো।

image


আরও পড়ুন: বুধবার কোথায় কখন লোডশেডিং

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ার দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। এর ইংরেজিতে নাম সেইল ফিস।


একাত্তর/আরএ

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বক্স ক্রাব বা লজ্জাবতী কাঁকড়া।
কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে বন্ধুদের সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাহিদ হাওলাদার (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর