নৃত্যের তালে ঢাকা মাতাতে আসছেন নোরা ফাতেহি

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৮:৪৭ পিএম

নৃত্যের তালে নগরবাসীকে মাতাতে ঢাকা আসছেন বলিউডের এই সময়ের সেনসেশন নোরা ফাতেহি। বলিউডে এখনকার আইটেম গান মানেই তার উপস্থিতি। খোলামেলা রূপে নৃত্যের ঝড় তোলেন তিনি। তার নৃত্যে বেশ কয়েকটি আইটেম গান ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

বলিউড মাতানো এই নৃত্যশিল্পী এবার আসছেন ঢাকায়। নাচে-গানে এবার তিনি মাতাবেন বাংলাদেশের রাজধানীর মানুষকে। জানা গেছে, আগামী ডিসেম্বরে একটি অনুষ্ঠানে অংশ নেবেন নোরা।

ঢাকার একটি কনভেনশন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করবেন এই তারকা। ইতোমোধ্যে তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়ে গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আয়োজক শাহজাহান ভুঁইয়া। তবে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করছেন না আয়োজকরা।

মরোক্কীয় বংশোদ্ভূত হলেও নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলা থেকেই তিনি ভারতের হিন্দি সিনেমার ভক্ত। বিশেষ করে গানগুলো তাকে আন্দোলিত করত। তখন থেকেই স্বপ্ন দেখতেন বলিউডে কাজ করার।

২০১৪ সালে বলিউডে কাজ শুরু করেন নোরা ফাতেহি। তবে জনপ্রিয়তা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানে নেচেই আলোচনার তুঙ্গে আসেন তিনি। গানটি ইন্টারনেট জগতে ঝড় বইয়ে দিয়েছিল।

উল্লেখ্য, ‘সাকি সাকি’, ‘পাচতাওগে’, ‘ড্যান্স মেরি রানি’, ‘কুসু কুসু’, ‘নাহ’, ‘গারমি’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে পারফর্ম করেছেন নোরা। এছাড়া ভারতের বিভিন্ন টিভি অনুষ্ঠানেও পারফর্ম করতে দেখা যায় তাকে।


একাত্তর/এসএ

বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর