সংসারের খরচ সামলাতে পোষা প্রাণী তাড়িয়ে দিচ্ছে ব্রিটিশরা

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০১:০৭ পিএম

ব্রিটেনে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় খরচ কমাতে নিজেদের প্রিয় পোষা প্রাণীকে তাড়িয়ে দিতে বাধ্য হচ্ছেন অনেকেই। কেউ কেউ আবার প্রাণীগুলোকে দিয়ে আসছেন পোষা প্রাণী পুনর্বাসন কেন্দ্রে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পোষা কুকুর ও বেড়ালকে ফেরত দেয়ার জন্য লন্ডনের পোষা প্রাণী পুনর্বাসন কেন্দ্রগুলোতে লোকজনের আনাগোনা রেকর্ড পরিমাণে বেড়ে গেছে। জীবনযাত্রার ব্যয় গত প্রায় ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানকেই এর কারণ হিসেবে দেখা হচ্ছে। 

পোষা প্রাণীদের পুনর্বাসন কেন্দ্রে ফিরিয়ে দেয়ার পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণপশ্চিম লন্ডনের ব্যাটারসি পুনর্বাসন কেন্দ্রের ম্যানেজার স্টিভ ক্র্যাডক।

কুকুর ও বেড়ালের পাশাপাশি সাপ ও সরীসৃপ জাতীয় অন্যান্য প্রাণী পোষার খরচও বেড়ে যাচ্ছে। এসব প্রাণী পুষতে দরকার বিশেষ আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা বেশ ব্যয়সাপেক্ষ। 

রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিম্যালস জানিয়েছে, সম্প্রতি একটি সরীসৃপ বিক্রির দোকানের বাইরে বালিশের ঢাকনার ভেতর তিনটি সাপ ফেলে রেখে যায় কেউ। এর মধ্যে ছিল আট ফুট লম্বা একটি বোয়া কনস্ট্রিকটর। 

এমনিতেই পোষা প্রাণী প্রিয় জাতি হিসেবে পরিচিত ব্রিটিশরা। করোনা মহামারির সময় লকডাউনে একাকিত্ব দূর করতে প্রাণী পোষা আরও বেড়ে গিয়েছিলো। 

আরও পড়ুন: পানি ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ হতে পারে যুক্তরাজ্যে

তবে গত দেড় বছরে বিদ্যুতের দাম তিনগুণেরও বেশি বেড়ে যাওয়ায় সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন ব্রিটিশরা। এমন সময়ে অপ্রয়োজনীয় খরচ কমাতে অনেকেই প্রিয় পোষা প্রাণীটিকে বাড়ি থেকে বের করে দেয়া বা শেল্টারে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। 

এই পরিস্থিতিতে জরুরি সহায়তা ফান্ডে অর্থ অনুদানের পরিমাণ বাড়ানোর চিন্তাভাবনা করছে পোষা প্রাণী পুনর্বাসন বিষয়ক দাতব্য সংস্থাগুলো। তবে অর্থনৈতিক দুরবস্থা অনুদানের ওপরও প্রভাব ফেলবে বলে আশঙ্কা তাদের। 


একাত্তর/এসজে

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর