সুন্দরবনে বাড়ছে পানি, ফিশিং বোটের আশ্রয় খালে

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৩:২২ পিএম

পূর্ণিমার জোয়ার ও মৌসুমি জলবায়ুর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। এর ফলে সুন্দরবনে সমুদ্রসহ স্থানীয় নদ-নদীর পানি বেড়েছে প্রায় পাঁচ ফুট। চলছে দমকা হাওয়া ও বৃষ্টি। 

রোববার (১৪ আগস্ট) দেখা যায়, প্রবল ঢেউয়ের কারণে সাগরে টিকতে না পেরে দশ সহস্রাধিক ফিশিং বোট আশ্রয় নিয়েছে সুন্দরবনসহ লোকালয়ের বিভিন্ন খালে।

সুন্দরবনের দুবলা ফরেস্ট অফিস এলাকার বনে পানি ওঠায় অসংখ্য হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী আশ্রয় নিয়েছে অফিস সংলগ্ন পুকুরের উঁচু পাড়ে। সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন বনরক্ষীরা।

image


এছাড়াও বলেশ্বর নদীর জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বেড়িবাঁধের ড্রেন থেকে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে পানি ঢুকে পড়েছে। এতে লোকজনের চলাফেরায় এবং বাজারের ব্যবসায়ীদের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে রায়েন্দা-মাছুয়া ফেরিঘাটের গ্যাংওয়ে।

আরও পড়ুন: সমুদ্রে তিন নম্বর সংকেত বহাল, বৃষ্টির সম্ভাবনা

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট অফিসের কর্মকর্তা দিলীপ মজুমদার মুঠোফোনে জানান, স্বাভাবিক জোয়ারের চেয়ে সমুদ্রের পানি প্রায় পাঁচ ফুট বৃদ্ধি পেয়েছে। সাগর উত্তাল থাকায় কোন ফিশিং ট্রলার সাগরের বুকে অবস্থান করতে পারছেনা। 

তাই প্রায় ১০ সহস্রাধিক ট্রলার আশ্রয় নিয়েছে সাগর উপকূলীয় মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর, পাথরঘাটা, কুয়াকাটা, শরণখোলাসহ বিভিন্ন নিরাপদ স্থানে। এছাড়া কিছু ট্রলার সুন্দরবনের আলোরকোলের খালে আশ্রয় নিয়েছে। 


একাত্তর/এসজে

সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর