জামালপুরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত, আটক ১০

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৮:২৫ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রতিপক্ষের হামলায় সোলায়মান শেখ ও হবিবর শেখ নামের দুই ভাই নিহত হয়েছেন।

রোববার (১৪ আগস্ট) সকালে উপজেলার তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা তিলকপুর এলাকার মৃত সওদাগর শেখের ছেলে। তারা দু’জন পেশায় কৃষক ছিলেন।

ইসলামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া জানান, নিহত হবিবরের ছেলে ফকরুলের সাথে একই এলাকার ইউনুছের ছেলের মধ্যে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ চলছিলো। এর জেরে আজ সকালে হবিবর শেখ ও তার ভাই সোলায়মান শেখের ওপর হামলা করে ইউনুছ ও তার লোকজন।

তিনি বলেন, হামলায় সোলায়মান শেখ ঘটনাস্থলেই নিহত হন এবং হবিবর শেখকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: তেলের প্রভাব চালের বাজারে, বস্তায় বেড়েছে ২ থেকে ৩শ’ টাকা

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে, যোগ করেন সুমন মিয়া।


একাত্তর/আরএ

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর