মাদ্রাসার ছাদ থেকে ইট পড়ে ছাত্রীর মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৮:৪৪ পিএম

কু‌মিল্লা লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ বাজারস্থ (উপজেলা পরিষদ সংলগ্ন) বাগমারা আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসায় নির্মাণাধীন ৩য় তলার ছাদ থেকে সিঁড়ি রুমের দেয়াল ভেঙে ইট পড়ে সালমা আক্তার (১৯) নামের এক ছাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তাসফিয়া নামের অপর এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে। আহত তাসফিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব। ঘটনার পর তিনি ঘটনাস্থলও পরিদর্শন করেছেন। তবে, ভিকটিমের পরিবার মামলা না করায় পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

মাদরাসা শিক্ষক ও স্থানীয়রা জানায়, নিহত সালমা লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বথতলার প্রবাসী আবদুল ওয়াদুধের মেয়ে। সে ওই মাদরাসার মিশকাত শ্রেণিতে পড়তো।

আহত তাসফিয়া বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা ইব্রাহিম খলিলের মেয়ে।

আরও পড়ুন: পৌর মেয়রের কাছে এসআই পরিচয়ে চাঁদা দাবি করা প্রতারক আটক

এদিকে দুর্ঘটনার খবর সংগ্রহ করতে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে মাদরাসার অধ্যক্ষ হাফেজ মিজানুর রহমান তাদের হুমকি-ধমকি দেন।


একাত্তর/আরএ

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
অপ্রতিম হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তুহিনসহ তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা হত্যার দায় স্বীকার করলেও ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের...
‘আমার ছেলের বয়স যখন মাত্র দুই বছর, তখন সে এই এলাকায় এসেছে। অপ্রতিম আপনাদের কাছেই বড় হয়েছে, আপনাদের আদর-স্নেহ পেয়েছে, আপনাদের বাসায় খেয়েছে। তাই আজ আপনাদের কাছেই আমার অপ্রতিমকে সোপর্দ করছি,...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
মাঠের সবুজ ঘাসে প্রায় দুই দশক ধরে ফুটবলবিশ্বকে বুঁদ করে রাখা মহাকাব্যিক দ্বৈরথটি অবশেষে তার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে। কিন্তু দুই কিংবদন্তির বিদায়লগ্নের সুর একেবারেই ভিন্ন। ২০০৮ থেকে ২০২৩- এই ১৫...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর