শ্রমিকদের দাবি না মানায় চা বর্জন বরগুনা সাংবাদিক ইউনিয়নের

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১১:২৬ এএম

সারাদেশে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও সকল যৌক্তিক দাবি না মানা পর্যন্ত চা বর্জনের ডাক দিয়েছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)।

বুধবার (১৭ আগস্ট) রাতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বরগুনা সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও সকল যৌক্তিক দাবি না মানা পর্যন্ত বরগুনা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে চা পান বর্জন করা হল। ১৭ আগস্ট রাত ১০টা থেকে চা পান বর্জন করা হবে।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল বলেন, বর্তমান সময়ে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে চা-শ্রমিকরা দৈনিক ১২০ টাকা মজুরি দিয়ে অতি কষ্টে দিনযাপন করছেন। প্রতিটি পরিবারে খরচ বেড়েছে। মজুরি বৃদ্ধির বিষয়ে একাধিক সময়ে বাগান মালিকদের সাথে বৈঠক করা হয়েছে। 

তিনি আরো বলেন, প্রতি বছর মজুরি বাড়ানোর কথা থাকলেও গত ৩ বছর ধরে নানা টালবাহানা করে মজুরি বাড়ানো হচ্ছে না। আমরা চাই চা শ্রমিকরা ন্যায্য মজুরি পাক, তাই তাদের দাবিকে সমর্থন জানিয়ে চা বর্জনের ঘোষণা দেয়া হয়েছে।

image


বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন টিটু বলেন, এই ডিজিটাল বাংলাদেশে এখনো মাত্র ১২০ টাকা মজুরিতে চা শ্রমিকদের দিনরাত কাজ করতে হচ্ছে। এমন মজুরি দাস প্রথার সমান। বরগুনা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য ও আগত অতিথিদের জন্য চা দিয়ে আপ্যায়ন করানোর ব্যবস্থা ছিল। কিন্তু আমরা চা বর্জন করেছি। চা শ্রমিকদের ন্যায্য মূল্য না দেয়া পর্যন্ত দেশের সকল সাংবাদিকদের যা ক্রয় ও পান করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। সমাজের ‘আয়না’ হিসেবে আমরাই প্রথম প্রতিবাদটা শুরু করে চা শ্রমিকদের পাশে থাকতে চাই।

আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান, ৫৩ জন গ্রেপ্তার

প্রসঙ্গত, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সারাদেশে চা শ্রমিকদের কর্মবিরতি চলছে। এ বিষয়ে সমঝোতার লক্ষ্যে দফায় দফায় বৈঠক চলছে।


একাত্তর/আরএ

দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও শ্রমিকদের দারিদ্রতা ছেড়ে যায়নি। এখনও অর্থের অভাবে মানবেতর দিন পার করছে মৌলভীবাজারে ৯৭টি চা বাগানে কাজ করা ৯০ হাজার শ্রমিক। বাসস্থান, চিকিৎসা ও সুপেয় পানির...
আন্দোলন-সংগ্রামে মাঝেমধ্যে মজুরি বাড়ে চা শ্রমিকদের। তবে এতেও তাদের দুর্দশা কাটে না। কারণ কাগজে-কলমে তাদেরকে নানা সুবিধা দেওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্রটা ভিন্ন।  চা শ্রমিকদের প্রতি...
চা শিল্পের প্রায় ১৬৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধান চা শ্রমিকদের সাথে কথা বলবেন।শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল চারটায় দেশের বিভিন্ন এলাকার চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা...
হবিগঞ্জসহ সারাদেশের সাতটি ভ্যালীর চা শ্রমিকদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল চারটায় ভিডিও কনফারেন্সে তিনি চা শ্রমিকদের সাথে কথা বলবেন বলে জানা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর