চা শ্রমিকদের শোষণ আর বঞ্চনা শেষ হবার নয়

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৫ পিএম

আন্দোলন-সংগ্রামে মাঝেমধ্যে মজুরি বাড়ে চা শ্রমিকদের। তবে এতেও তাদের দুর্দশা কাটে না। কারণ কাগজে-কলমে তাদেরকে নানা সুবিধা দেওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্রটা ভিন্ন।  

চা শ্রমিকদের প্রতি মালিকদের শোষণ-বঞ্চনার ইতিহাস অনেক পুরনো। বাংলাদেশে এই শিল্পের প্রতিষ্ঠাই হয়েছে শ্রমিকদের প্রতি প্রবল অন্যায় দিয়ে, যা আজকে ভিন্নরূপে চলমান। 

এই তো কিছুদিন আগেও মজুরি বাড়াতে চা শ্রমিকদের আন্দোলন দেখেছে দেশের মানুষ। শেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তাদের মজুরি বেড়েছে।

শ্রমিকদের মজুরি এখন দৈনিক ১৭০ টাকা। প্রতিদিন ২৪ কেজির বেশি চা পাতা তুললে বাড়তি প্রতি কেজির জন্য পান সাড়ে চার টাকা। 

একজন শ্রমিক দিনে চা পাতা তোলেন গড়ে ৫০ কেজি, তার যোগ হয় বাড়তি ১১৭ টাকা। সব মিলিয়ে দৈনিক প্রাপ্তি এখন ২৮৭ টাকা।

আরও অনেক কিছুই পান চা শ্রমিকরা। প্রতি মাসে রেশন, বিনামূল্যে বাসস্থান, বিনামূল্যে চিকিৎসা আর সন্তানের বিনামূল্যে লেখাপড়া। 

কিন্তু এসবই আছে কাগজে-কলমে, বাস্তব চিত্র ভিন্ন। প্রত্যেক শ্রমিক সপ্তাহে দুই টাকা কেজি দরে ১০ কেজি চাল বা আটা পাওয়ার কথা, তারা পান সাড়ে তিন কেজি। 

চিকিৎসা সুবিধা বলতে বুঝায়, সব রোগেই বিনামূল্যে প্যারাসিটামল আর এলাট্রল ট্যাবলেট। নেই জটিল চিকিৎসার নূন্যতম সুযোগটুকুও। 

শ্রমিকরা জানান, বিনামূল্যে বাসস্থানের কথা বলে ঘরের জন্য প্রতিদিন কেটে নেয়া হয় ৭৮ টাকা। এমনকি এক ঘরে দুজন বাস করলে উভয়ের কাছ থেকেই কেটে নেয়া হয় টাকা।

তাদের আরও অভিযোগ, এসব ঘরে বসবাসের সব ন্যূনতম সুবিধাই থাকার কথা। কিন্তু সব ঘরের টিনের চালা-ই ফুটো, সামান্য বৃষ্টিতেই ভেসে যায় পানিতে। 

শৌচাগার বলতে শুধু প্লাস্টিকের বস্তা আর বাঁশ কিংবা খসে পড়া ইট-সুরকির ছাউনি। দিনের পর দিন এই সুযোগ-সুবিধা নিয়েই বেঁচে আছেন মৌলভীবাজার হবিগঞ্জ আর সিলেটের চা শ্রমিকরা। 

এই সুবিধা নিয়েই গত বছর দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯৬ দশমিক ৫১ মিলিয়ন কেজি চা পাতা উৎপাদন করেছেন তারা।

বর্তমানে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙ্গামাটি পার্বত্য জেলার বড় বড় চা বাগানের সংখ্যা ১৫৮টি। এসব বাগানে কাজ করেন ১ লাখ ৪০ হাজার ১৮৪ জন শ্রমিক।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সাথে চা শ্রমিকদের বৈঠকের প্রস্তুতি সম্পন্ন

এদের মধ্যে উত্তরবঙ্গের এক হাজার ৮১৮ শ্রমিক বাদে বাকি সবাই কাজ করেন সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী ১৫৮টি চা বাগানে। 

এসব শ্রমিকের মধ্যে নিবন্ধিত শ্রমিক ১ লাখ ৩ হাজার ৭৪৭ জন এবং অনিবন্ধিত ৩৬ হাজার ৪৩৭ জন। উভয় প্রকার শ্রমিকের মধ্যে পুরুষ ৬৯ হাজার ৪১৫ এবং নারী ৭০ হাজার ৭৬৯ জন।


একাত্তর/এসজে

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
কানাডার ভিসা দেয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন ২০ লাখ কিংবা কারো থেকে ৬০ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা।
স্বৈরাচার পতনের জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী হয়ে ওঠে প্রতিরোধের স্ট্যালিনগ্রাদে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতা আর বিপরীতে বীর জনতার লড়াই এখন ইতিহাসের পাতায়।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর