উৎপাদন বাড়লেও বদলায়নি চা শ্রমিকের জীবন

আপডেট : ০১ মে ২০২৪, ০৬:০৩ পিএম

দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও শ্রমিকদের দারিদ্রতা ছেড়ে যায়নি। এখনও অর্থের অভাবে মানবেতর দিন পার করছে মৌলভীবাজারে ৯৭টি চা বাগানে কাজ করা ৯০ হাজার শ্রমিক।

বাসস্থান, চিকিৎসা ও সুপেয় পানির অভাব তাদের নিত্য দিনের সঙ্গী। তবে শ্রম অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের সরকারিভাবে বিভিন্ন বাগানে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। 

দুটি কুঁড়ি, একটি পাতার সবুজ চাদরে মোড়ানো মৌলভীবাজার। দেশের নিবন্ধিত ১৬৩টি চা বাগানের মধ্যে মৌলভীবাজারেই রয়েছে ৯৭টি বাগান। সেখানে কাজ করছেন প্রায় ৯০ হাজার চা শ্রমিক। এরমধ্যে প্রায় ৬০ শতাংশ নারী শ্রমিক। 

প্রতি বছর মে দিবস আসে, আবার চলেও যায়। কিন্তু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যারা চা উৎপাদন করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, বদলায় না তাদের জীবন। শ্রমিকরা জানান, দৈনিক ১৭০ টাকা মজুরিতে খাবার, চিকিৎসা, সন্তানদের পড়াশোনার খরচ মিটছে না। 

বসবাসের উপযোগী ঘর ও সুপেয় পানির ব্যবস্থা করার দাবি জানালেন চা শ্রমিকরা।

চা শ্রমিক নেতারা জানালেন, দেড়শ বছরের বেশি সময় ধরে এখানে বাস করলেও ভূমির অধিকার থেকে তারা আজও বঞ্চিত। 

বালিশিরা ভ্যালি চা বাগানের সাংগঠনিক সম্পাদক দুলাল হাজরা বলেন, দেড়শ থেকে পৌনে দুইশ' বছর বসবাস করছি, কিন্তু সেখানে আমাদের জমি নেই। বাসস্থানের ব্যবস্থার জন্য আমরা সরকারের কাছে বারবার বলে আসছি।      

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, কোম্পানিগুলো বলে আমরা সবকিছু পাই, কিন্তু শ্রমিক কলোনি পরিদর্শন করলে বোঝা যাবে শ্রমিকরা কতো কষ্টে আছে।   

চা শ্রমিকদের আইনি সুরক্ষা নিয়ে কাজ করা শ্রম অধিদপ্তরের উপপরিচালক জানান, শ্রমিকদের আবাসনে সরকারিভাবে ২৬৫টি ঘর বিভিন্ন বাগানে নির্মাণ করে দেয়া হয়েছে। 

মৌলভীবাজার চা শ্রম অধিদপ্তরের উপপরিচালক মো. নাহিদুল ইসলাম বলেন, পাঁচ শতাংশ হারে তাদের মজুরি বৃদ্ধি পেতে থাকবে। পাঁচ বছর পরে সরকারের পক্ষ থেকে তাদের মজুরি পুনঃনির্ধারণ করা হবে। 

চায়ের ন্যূনতম দাম কার্যকর করা হলে মালিক-শ্রমিক দুইপক্ষই লাভবান হবে, শ্রমিকদের জীবনমান বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

আরবিএস
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর