হবিগঞ্জের ২৪টি চা বাগানে শ্রমিক কর্মবিরতি অব্যাহত

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২:৪৯ পিএম

মজুরি বৃদ্ধির দাবীতে হবিগঞ্জের ২৪টি চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। কয়েকদফা আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন অব্যাহত রয়েছে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গলে চা শ্রমিক নেতারা বৈঠক করে দাবি আদায়ে ধর্মঘট চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

সেই সিদ্ধান্তে শুক্রবার (১৯ আগস্ট) সকালে জেলার চুনারুঘাটের চানপুর চা বাগানে শ্রমিকরা সমাবেশ পালন করেন। এতে অংশগ্রহণ করেন শত শত চা শ্রমিক। শ্রমিক নেতারা তাদের বক্তব্যে দ্রুত ৩০০ টাকা মজুরির দাবি মেনে নিতে বাগান মালিকদের প্রতি আহবান জানান। দাবি না মানলে, শ্রমিকরা ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন। 

এদিকে, অব্যাহত ধর্মঘটের ফলে বাগানগুলোতে লাখ লাখ টাকার চা পাতা নষ্ট হচ্ছে। যেখানে সকাল হলে বাগানগুলোতে চা পাতা উত্তোলনে শ্রমিক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই ব্যস্ত ছিলেন। এখানে ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে বাগানগুলো। 

নাম প্রকাশ না করার শর্তে বাগানের ব্যবস্থাপকরা জানিয়েছেন, গত ১০ দিনে চায়ের যে নতুন কুড়ি বের হয়েছিল তা ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। চায়ের ভরা মৌসুমে দৈনিক তাদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে দাবি তাদের।

আরও পড়ুন: জামালপুরে অপহৃত শিশু উদ্ধার, দুইজন আটক

উল্লেখ্য, শ্রমিক ধর্মঘটে গত ৯ আগস্ট থেকে সারা দেশের বাগান থেকে চা পাতা উত্তোলন, কারখানায় প্রক্রিয়াজাত ও উৎপাদন বন্ধ রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে দেশের চা শিল্প। 

দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে দেশের ২৪১ চা-বাগানে লাগাতার কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। বর্তমানে তারা প্রতিদিন ২৩ কেজি চা পাতা উত্তোলন করে ১২০ টাকা মজুরি পাচ্ছেন।


একাত্তর/এসজে 

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি নোটিশ প্রত্যাহার এবং ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে রোববার (৭ জুন) সকাল থেকে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট এম....
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
রাজধানী ঢাকা থেকে অপহৃত হওয়ার চার দিন পর হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর