পররাষ্ট্রমন্ত্র্রীর বক্তব্যের ব্যাখ্যা চান মির্জা ফখরুল

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৮:৪৮ পিএম

ভারতের সরকার টিকিয়ে রাখার সুপারিশের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে হবে বর্তমান সরকারকে, পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের সরকারকেও।

স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় মির্জা ফখরুল এ দাবি জানান।

তিনি বলেন, কেন তিনি এমন সাহায্য চাইলেন ভারত সরকারের কাছে? বর্তমান সরকারের মন্ত্রীরা কখন কি বলেন নিজেরাও জানেন না। 

প্রশ্ন উঠেছে, দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে কিনা তা নিয়ে। ক্ষমতায় আসার পর থেকে আওয়ামীলীগ জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, তত্ত্বাবধায়ক বাদ দিয়ে। 

মানুষের পেটে হাত দিয়েছে, সব কিছুর দাম বৃদ্ধি করে দিয়ে। বিশ্ববাজারে দাম বৃদ্ধির অযুহাত দেখাচ্ছে প্রধানমন্ত্রী। কিন্তু বারবার বলার পরও কথা শোনেনি সরকার। যখন দাম বাড়িয়েছে বিশ্ববাজারের কথা বলে, কিন্তু যখন কম ছিলো তখন কমায়নি সরকার, আবার বিশ্ববাজারে তেলের দাম কমেছে তাহলে এখন কেন কমাচ্ছেন না?! কারণ তারা লুট করতে বিদেশে টাকা পাচারকারীদের সহায়তা করতে। এলএনজি আমদানির নামে।

বড়বড় কথা বলছেন, সন্ত্রাসের মত বক্তব্য ও হুমকি দিচ্ছেন, তাহলে হুমকি যখন দিচ্ছেন, তখন কেনো ভারতের কাছে সরকার টিকিয়ে রাখতে আহ্বান কেনো জানান? এসময় তিনি বলেন, তাদের (আওয়ামীলীগের) বক্তব্য প্রমাণ করে তারা ভারতের আনুকূল্যে টিকে আছে।

তিনি আরও বলেন, আমদানীর নামে বিদেশে টাকা পাচার করতেই নিজস্ব সীমানায় কোন জ্বালানি সম্পদ উত্তলনের পদক্ষেপ নিচ্ছেনা সরকার। লুন্ঠনের দায় সরকারের। 
আরও পড়ুন: এবার নিজের বক্তব্যের ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারকে আর সময় দেয়া হবে না, রাজপথের আন্দোরনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

এদিকে, গার্ডার দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, জবাব দিতে হবে প্রথমে সেতুমন্ত্রীকে, পজেক্ট ডিরেক্টরকে। কিন্তু তাদের কিছুই বলতে পারেনি কেউ। দুর্নীতিবাজ সরকার, চোরের সরকার, ডাকাতের সরকার। এরা অবৈধ, জোর করে ক্ষমতায় আছে। 

ফখরুল আওয়ামীলীগের উদ্দেশ্যে বলেন, চ্যালেঞ্জ করবেন না, ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন, তাললে বোঝা যাবে জনগণ কার পক্ষে আছে। 


একাত্তর/এসএ

বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়ার চার মাস পর নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ড. মোহাম্মদ নকিবুর রহমান। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে...
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পতিত সরকারের আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বারবার পরিকল্পিতভাবে বিতর্ক তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বাংলাদেশে এই প্রথম রাষ্ট্র পরিচালনায় বাবা ও মায়ের পর, তাদের ছেলেও দায়িত্ব নিতে যাচ্ছেন। জিয়া পরিবারের অনন্য এই রের্কড বিশ্বে খুব বেশি নেই। ভারতে নেহেরু-গান্ধী পরিবার, পাকিস্তানে ভুট্টো পরিবার,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর