কুমিল্লায় প্রকাশ্যে কিশোরকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৯:৩৬ পিএম

কুমিল্লা নগ‌রের মিশনারী স্কু‌ল সড়‌কে দেশিয় অস্ত্র দিয়ে শাহাদাৎ হোসেন(১৫) নামের এক কি‌শোরকে খুন ক‌রে পা‌লি‌য়ে গে‌ছে দুবৃর্ত্তরা।

শুক্রবার (১৯ আসগট) বিকেল পাঁচটায় কুমিল্লা মিশনারী স্কুলের সাম‌নে নগর উদ্যান সড়ক কাস্টমস অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোঃ শাহাদাৎ হো‌সেন নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকার হোমিও কলেজের পাশের বশু মিয়ার বাড়ির  মো. শাহ আলম ভূইয়ার ছেলে।

নিহত শাহাদাৎ হো‌সেন নগর উদ্যানের একটি রাইডের সাবেক কর্মচারী ছিলেন।

রাইডের মালিক তাজুল ইসলাম জনি বলেন, শুক্রবার বিকেলে শাহদাৎ নগর উদ্যানে ঘুরতে আসে। সেখানে আসলে স্থানীয় মফিজাবাদ কলোনির হাসিব ও রতন নামের দুজন ছেলে তাকে ডেকে নিয়ে যায়। কাস্টম অফিসের সামনে যাওয়ার সাথে সাথে তাকে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে। দুজন মিলে প্রকাশ্যে সবার সামনে তাকে দা ও ছুরি দিয়ে আঘাত ক‌রে। একইসা‌থে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। 

তিনি আরও বলেন, পরে সড়‌কে উপস্থিত সাধারণ মানুষরা প্রথ‌মে সদর হাসপাতালে শাহাদাৎকে নেন। সেখা‌নে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে কু‌মে‌কে নেয়ার পরামর্শ দেয়। প‌রে কু‌মে‌কে নি‌য়ে যাওয়া পরে কর্তব‌্যরত চিকিসৎক মৃত তাকে ঘোষণা ক‌রেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডাঃ নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ জানান, অতিরিক্ত আঘাত আর রক্তক্ষরণে শাহাদাৎ সড়‌কেই মারা যান। তার শরী‌রে একা‌ধিক ধারা‌লো অ‌স্ত্রের আঘাত র‌য়ে‌ছে।

এ ব‌্যাপা‌রে কু‌মিল্লা কোতয়ালী থানায় এক‌টি মামলা প্রক্রিয়ার্ধীন র‌য়ে‌ছে।


একাত্তর/এসএ

সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অবস্থায় লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রামসহ প্রেসক্লাবের সামনে যুবদল নেতার হত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ...
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার জন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর