বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০২:১০ পিএম

ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটিতে তার লাগাতে গিয়ে সেইফটি বেল্ট ছিঁড়ে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শ্রমিক জামাল মোল্লা (৩৫) বরগুনার হেউলিবুনিয়া গ্রামের সুলতান আহম্মেদের ছেলে। তিনি বরগুনার ঠিকাদার রফিকুল ইসলামের সাথে ঝালকাঠি শহরে আসেন বিদ্যুতের খুঁটিতে নতুন তার লাগানোর কাজে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর সময় সেফটি বেল্ট ছিঁড়ে নিচে পড়ে যায় জামাল। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেহেদী হাসান জানান, বিদ্যুতের খুঁটি থেকে নিচে পড়ায় জামালের মাথায় গুরুতর আঘাত লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ডুবে যাওয়া ১১ ট্রলারের ১৭৩ জেলে উদ্ধার, এখনও নিখোঁজ ১৩৭

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


একাত্তর/জো

ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
বাংলার সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর