ইমরান খানের ভাষণ সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০৭:৩৩ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের ভাষণ টেলিভিশনে সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (পেমরা)। ইসলামাবাদে এক সমাবেশে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টা পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও এক বিবৃতিতে জানিয়েছে পেমরা।

ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী শাহবাজ গিলকে গত সপ্তাহে রাষ্ট্রদ্রোহিতার এক মামলায় গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর গিলের সাথে খারাপ আচরণ করেছে বলে অভিযোগ তুলেছেন ইমরান খান।

শনিবার ইসলামাবাদের জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় ইমরান খান শাহবাজ গিলের সাথে করা আচরণের দায়ে দেশটির শীর্ষ এক পুলিশ কর্মকর্তা, একজন নারী ম্যাজিস্ট্রেট, পাকিস্তানের নির্বাচন কমিশন এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন।

পাকিস্তানের ইলেক্ট্রনিক গণমাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও টেলিভিশন চ্যানেলগুলো ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের’ বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য-বিবৃতির সম্প্রচার বন্ধের ব্যবস্থা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান তার বক্তৃতা/বিবৃতিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানির মাধ্যমে ভিত্তিহীন অভিযোগ এবং ঘৃণামূলক বার্তা ছড়াচ্ছেন। তার ক্রমাগত এই কাজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তথা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এর ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষণাবেক্ষণ এবং জনসাধারণের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে।

দেশটির এই গণমাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলেছে, টেলিভিশনে সরাসরি ইমরান খানের বক্তব্য সম্প্রচার পাকিস্তানের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদ এবং গণমাধ্যমের নীতিমালা লঙ্ঘনের শামিল। সাবেক এই প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থ হলে টেলিভিশন চ্যানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পেমরা।

তবে ইমরান খানের রেকর্ডকৃত বক্তব্য সম্পাদকীয় নীতিমালা এবং মানদণ্ড নিশ্চিত করার পর সম্প্রচারের অনুমতি পেতে পারে বলে জানিয়েছে পেরমা।


একাত্তর/এসএ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর