নতুন চার আনলিমিটেড ডাটা প্যাক আনলো গ্রামীণফোন ও টেলিটক

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০৯:০৪ পিএম

গ্রামীণফোন ও টেলিটক ৪টি নতুন আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু করেছে। দেশের মোবাইল ফোন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অপারেটর দু’টির মাধ্যমে নতুন এই প্যাকেজ চালুর উদ্যোগ নেয়।

সোমবার (২১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিআরসি এ তথ্য জানিয়েছে।

মোবাইল অপারেটর গ্রামীণফোনের মাধ্যমে চালুকৃত প্যাকেজগুলো হলো- ১ হাজার ১৯৯ টাকায় ৪০ জিবি এবং ৫৪৯ টাকায় ১৫ জিবি ডাটা। 

এছাড়া, টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ১২৭ টাকায় ৬ জিবি ও ৩০৯ টাকায় ২৬ জিবি ডাটা প্যাকেজ চালু করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ২০২২ তারিখে বিটিআরসির নির্দেশনা অনুযায়ী দেশের মোবাইল অপারেটরসমূহ বাজারে প্রথম আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ প্রদান করে। অন্যান্য অপারেটরসমূহও পর্যায়ক্রমে নতুন করে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করবে।

আরও পড়ুন: ফেসবুক-ইউটিউবকে লিগ্যাল নোটিশ

আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ উপভোগকারী গ্রাহকদের প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান সিম রিসাইকেল প্রক্রিয়া এবং নির্দেশিকা অনুসরণ করা হবে।


একাত্তর/আরএ

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট ও আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ডের সঙ্গে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে। এ পার্টনারশিপের লক্ষ্য হলো...
দেশে অবিক্রিত/স্থিত মোবাইল ফোনের তথ্য দাখিলের সময় বাড়ালো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে এই তথ্য দাখিলে সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো...
জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট বন্ধের প্রতিবাদে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করা হয়েছে। এদিন সব মোবাইল অপারেটরের গ্রাহকরা বিনামূল্যে পাঁচ দিন মেয়াদে এক জিবি ইন্টারনেট ডেটা পাবেন।
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ, লিমিটেডকে দুটি লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর