বই বিতরণে বড়ো সঙ্কটের আশঙ্কা, এখনও শুরু হয়নি ছাপানো

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০২:৪৩ পিএম

এবারও প্রায় চার কোটি শিক্ষার্থীকে ৩৫ কোটি বই দিতে চায় সরকার। কিন্তু বছরের প্রথম আট মাস শেষ হতে চললেও এখনও শুরু হয়নি বই ছাপানোর কাজ। শুধু তাই নয় ১৩ জুন প্রাথমিকের তৃতীয়, চতুর্থ আর পঞ্চম শ্রেণি, অন্যদিকে জুলাইয়ের প্রথম সপ্তাহে অষ্টম, নবম শ্রেণির দরপত্র হলেও এখনও কার্যাদেশ পায়নি মুদ্রণ ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। 

এদিকে প্রাথমিক আর মাধ্যমিকের আরও কয়েক শ্রেণির দরপত্র আহবান বাকি থাকলেও ২০২৩ সালের বছরের প্রথম দিন প্রায় ৩৫ কোটি বইয়ের ৫০ শতাংশ শিক্ষার্থীদের বই দেয়া সম্ভব হবে না বলে মনে করছেন মুদ্রণ শিল্প সংশ্লিষ্টরা।

তারা বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় কাগজ তৈরির কাঁচামাল পাল্পসহ অন্য উপকরণের খরচ বেড়েছে। তারা পুনরায় দরপত্র আহবান করাসহ খরচ কমাতে নিউজপ্রিন্ট দিয়ে বই ছাপানোর কথা জানিয়েছেন।  

এদিকে সঙ্কট স্বীকার করে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান ফরহাদুল ইসলাম বলছেন, পুনরায় দরপত্র আহবান সম্ভব নয়। আর বোর্ড নিউজপ্রিন্ট দিয়ে বই ছাপানোর কথা এখনও ভাবছে না। 

image


মুদ্রণ শিল্প সমিতির সভাপতি তোফায়েল খান বলেন, এবার বই দিতে সবচেয়ে বড় সঙ্কট অপেক্ষা করছে। সঠিক সময়ে ৫০ শতাংশ বইও দেয়া যাবে না। 

তিনি বলেন, ডলারের দামের কারণে কাগজ তৈরির প্রধান উপকরণ পাল্পসহ অন্য কাঁচামালের খরচ বেড়েছে। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীতে আস্থা রেখে রণে ভঙ্গ, কাজে ফিরলেন চা শ্রমিকরা

আম্বার গ্রুপের বিপণন কর্মকর্তা আখতারুজ্জামন বলেন, বই মুদ্রণে আমরা কাগজের মানের ক্ষেত্রে ছাড় দিতে আগ্রহী নই। 

চেয়ারম্যান ফরহাদুল ইসলাম বলেন, পরিস্থিতি সামলে নেয়ার চেষ্টা চলছে। নিউজ প্রিন্ট দিয়ে বই ছাপানোর বিষয়ে এখনই ভাবছে না এনসিটিবি।


একাত্তর/এসি

প্রথম ধাপে একাদশে ভর্তির আবেদনের সময় শেষ হওয়ার পথে। রোববার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে গত ৯ দিনে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।১০ আগস্ট একাদশে ভর্তির প্রথম ধাপে...
প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম চারটি বিষয়ের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া প্রথম...
প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে। এ তিন বোর্ডের পরীক্ষা ১৭ আগস্টের...
২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে।বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়।নীতিমালা অনুযায়ী, ২০২১, ২০২২, ২০২৩ সালে দেশের যেকোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর