সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৮৭ জেলে ভারতে উদ্ধার

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১২:১৯ পিএম

বঙ্গোপসাগরে নিম্নচাপের কবলে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়া ৮৭ জেলেকে এখন পর্যন্ত ভারতে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রোববারই (২১ আগস্ট) উদ্ধার হয়েছেন ২৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগর থেকে ৬০ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেছে ভারতীয় ট্রলারের মৎস্যজীবীরা। উদ্ধারকৃতদের হাসপাতালে ভর্তির পাশাপাশি ঢাকায় এই সংক্রান্ত তথ্য পৌঁছে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাগরে নিখোঁজ অন্যদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ।

শনিবার (২০ আগস্ট) আগে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে নিখোঁজ হয়ে যায় বাংলাদেশের তিনটি মাছ ধরার ট্রলার। একটি ট্রলার উদ্ধার করা গেলেও বাকি দুটি ট্রলার সমুদ্রে ডুবে যায়। ট্রলারে থাকা মৎস্যজীবীরা সমুদ্রে ঝাঁপ দেয়।

রোববার সকালে হলদিয়ায় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বাংলাদেশের ২৭ জন মৎস্যজীবীকে উদ্ধার করে। পাশাপাশি একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়। উদ্ধার করা মৎস্যজীবীদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তারা সুস্থ রয়েছেন।

ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডর্নিয়ার এয়ারক্রাফট এবং দুটি উদ্ধারকারী জাহাজ গভীর সমুদ্রের বিচ্ছিন্ন এলাকায় অনুসন্ধান কাজ চালাচ্ছে।

পশ্চিমবঙ্গের ডিআইজি পঙ্কজ ভার্মা বলেন ‘মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে। তাদের রাজ্যের পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।’

‌এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগর থেকে ৬০ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেছে ভারতীয় ট্রলারের মৎস্যজীবীরা। এছাড়া উপকূলীয় রক্ষী বাহিনী আরও ২৭ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেছে। সব মিলিয়ে ৮৭ জনকে উদ্ধার করা হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে ধারণা করা হচ্ছে।

উদ্ধার হওয়া সব বাংলাদেশি মৎস্যজীবীকে বিভিন্ন ত্রাণশিবিরে রাখা হয়েছে। প্রশাসন ও মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে পোশাক ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। কয়েকজন অসুস্থ থাকায় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার রায়দিঘিতে ১১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করে আনা হয়। পরে রাতে কয়েক দফায় আরও ৪৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বিকালে আরও ৫ জনকে উদ্ধার করে কাকদ্বীপে আনা হচ্ছে। গত ১৮ থেকে ২০ তারিখের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের জেরে বাংলাদেশের একাধিক ট্রলার ডুবে যায়। নিখোঁজ হয় দুইশ’র বেশি মৎস্যজীবী।

এই নিখোঁজ মৎস্যজীবীদের অনেকেই ভাসতে ভাসতে ভারতীয় জল সীমানায় বাঘেরচর এলাকায় চলে আসে। ভারতীয় মৎস্যজীবী ট্রলার এদের উদ্ধার করে। এরা তিন থেকে চারটি ট্রলারের মৎস্যজীবী বলে ইউনিয়ন সূত্রে জানা গেছে। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করা হয়। ইতোমধ্যে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে উদ্ধার করা মৎস্যজীবীদের।

কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, ‘‌আমাদের ট্রলার ও উপকূল রক্ষী বাহিনী তাদের উদ্ধার করেছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। প্রত্যেককে হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। সুস্থদের ত্রাণশিবিরে রাখা হয়েছে। সরকারিভাবে তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে।’


একাত্তর/এসএ

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর