আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, আহত চার

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০২:৪৬ পিএম

গাজীপুরের টঙ্গীতে ব্যবসায়ী সুমন মোহাম্মদ পাটোয়ারী তানোন হত্যায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অভিযান চলাকালে আসামিদের হামলায় আহত হয়েছেন মূল আসামিসহ তিন পুলিশ সদস্য।

রোববার (২১ আগস্ট) রাতে টঙ্গী পশ্চিম ও টঙ্গী পূর্ব থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- টঙ্গির এরশাদনগর এলাকার মোবারক হোসেন (২২), দত্তপাড়া এলাকার জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর (২০), একই এলাকার সাকিব (২২) ও আউচপাড়া এলাকার ইসমাইল হোসেন (৩৮)। 

পুলিশ জানায়, রোববার রাতে ২০-২৫ জনের একটি দল পূর্ব শত্রুতার জের ধরে টঙ্গীর বড়দরা এলাকায় বসবাসকারী সুমন মাহমুদ পাটোয়ারী ওরফে তানোনকে (৩৩) কুপিয়ে হত্যা করে। এসময় তাদের হামলায় আহত হন তোদের নোয়াগাঁও এলাকায় বসবাসকারী সালাউদ্দিন তুহিন (২৮)। 

জিএমপি'র উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে তার নেতৃত্বে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার চারটি টিম এবং সহকারী পুলিশ কমিশনারের (ডিবি) নেতৃত্বে দুইটি টিম কাজ শুরু করে। তারা টঙ্গী পশ্চিম ও টঙ্গী পূর্ব থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। 

এসময় মূলহোতা মোবারককে নিয়ে টঙ্গী পূর্ব থানাধীন কসাইবাড়ি রেলগেটে তার সহযোগীদের গ্রেপ্তার করতে গেলে সহযোগীরা মোবারককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের উপর আক্রমণ চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে শটগান ব্যবহার করে গুলি করে। 

আরও পড়ুন: রাজধানীতে পুলিশ হেফাজতে মৃত্যু: সিসিটিভিতে যা দেখা গেছে

এক পর্যায়ে সহযোগী আসামিরা পালিয়ে গেলে মোবারককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় পুলিশের তিন সদস্যও আহত হন। 

ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ছোরা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে জানিয়ে মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসজে

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর