নন্দীগ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৭:৪৩ পিএম

বগুড়ার শীর্ষ সন্ত্রাসী ও বালু ব্যবসায়ী আখের আলীর (৩৮) গলাকাটা লাশ নন্দীগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। সে একাধিক হত্যা মামলার আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ। আখের আলীর বিরুদ্ধে বিরুদ্ধে আপন বড় ভাই রাশেদ, যুবলীগ নেতা মানিক ও বালু ব্যবসায়ী সবুজ হত্যা মামলা, ডাকাতির প্রস্তুতি, ছিনতাইসহ আরো ৭-৮ টি মামলা রয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে নন্দীগ্রাম পৌর এলাকার বগুড়া-নাটোর মহাসড়কের পূর্বপাশে ওমরপুর কালিকাপুর মাঠের সতীশ চন্দ্র কারিগরি কলেজের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পাশের জঙ্গল থেকে একটি মোবাইল ফোন, ১৫০ সিসি কালো রঙের একটি পালসার মোটরসাইকেল ও একটি হেলমেট উদ্ধার করেছে পুলিশ। শীর্ষ সন্ত্রাসী আখের আলী বালু ব্যবসায়ী ছিলেন। তিনি বগুড়া সদরের সাবগ্রাম চান্দপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কৃষকেরা জমির কাদা-পানিতে মরদেহ পড়ে থাকা অবস্থায় দেখেন। এ খবর পেয়ে শতশত মানুষ ঘটনাস্থলে ভিড় করে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় সনাক্ত করা হয়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে তার ঘনিষ্ঠ কেউ ডেকে এনে গলা কেটে হত্যা করেছে। আখের আলীর নামে হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত করতে কাজ করছে পুলিশ। একাত্তর/এআর

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর