ইউপিডিএফ কর্মীকে ব্রাশফায়ারে হত্যার অভিযোগ

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০১:১৩ পিএম

রাঙ্গামাটিতে ইউপিডিএফের সক্রিয় এক কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। দলটির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীরা এ হত্যা করেছে।

মঙ্গলবার দিবাগত রাতে রাঙ্গামাটির লংদু’র কাট্টালী বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউপিডিএফ কর্মীরা নাম শ্যামল চাকমা (৩৪)। তিনি রাঙামাটি নানিয়ারচর উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

ইউপিডিএফের মুখপাত্র অংগ্যা মারমা জানান, জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীরা শ্যামল চাকমার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ব্রাশফায়ার করে ঘটনাস্থলেই শ্যামলের মৃত্যু নিশ্চিত করে। 

এই ঘটনার জন্য সন্তু লারমার দল জেএসএসকে দায়ি করে ইউপিডিএফ নেতা অংগ্যা মারমা বলেছেন, এটা সম্পূর্নভাবেই রাজনৈতিক কিলিং মিশন। এই ধরনের সংঘাত বেধে দিয়ে পার্বত্য এলাকার মানুষকে জিম্মি করে রাখার পায়তারা চলছে। 

তিনি বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষে সরকারকে লিখিত প্রস্তাবনা দেওয়র পর থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন একটি গোষ্ঠী আমাদের নেতাকর্মীদের হত্যার মিশনে নেমেছে। 

তিনি জানান, পাহাড়ে এই ধরনের হত্যাগুলো কোনো বিচার আজ পর্যন্ত দৃশ্যমান নয়। তাই আমরা আইনি ব্যবস্থা নেওয়ায় আগ্রহী নই।

এদিকে, বুধবার ভোর থেকেই ইউপিডিএফ বিরোধী জেএসএস এর কর্মী-সমর্থকরা নিজেদের ফেসবুক পেজে কাট্টলীতে রাতের অপারেশনে ইউপিডিএফের ছয় সন্ত্রাসীকে হত্যা ও ঘটনাস্থল থেকে দুইটি একে-৪৭ রাইফেল লুট করে নিজেদের কবজায় নিয়েছে বলে প্রচার করে। তবে প্রশাসনের পক্ষ থেকে এর কোনো সত্যতা মেলেনি।

আরও পড়ুন: রাজবাড়ীতে পিকআপ-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে আহত ছয়

লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানিয়েছেন, বিষয়টি শুনে বাংলাদেশ সেনাবাহিনীর টিম নিয়ে ঘটনাস্থলে রয়েছি। লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত হতাহতের বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারবো না।


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর