মৎস্যকন্যার রূপকথাকে অনুপ্রাণিত করা প্রাণী চীনে বিলুপ্ত

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৬:১৬ পিএম

মৎস্যকন্যার রূপকথাকে অনুপ্রাণিত করা প্রাণী ডুগংকে চীনে বিলুপ্ত ঘোষণা করেছেন বিজ্ঞানীরা। পৃথিবীর অন্য কিছু জায়গায় এখনও এ প্রাণীর অস্তিত্ব থাকলেও, হুমকির মুখে রয়েছে তারাও। 

গত পাঁচ বছরে চীনের উপকূলে মাত্র তিনজন মানুষ একটি ডুগং দেখেছেন বলে জানা গেছে। 

মহাসাগরের সবচেয়ে শান্ত বিশালাকার প্রাণী হিসেবে পরিচিত ডুগং। এর ধীর, স্বচ্ছন্দ স্বভাবের কারণে এটি সহজেই মৎস্যশিকারি ও জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে বলে ধারণা করা হয়। 

লন্ডন জুওলজিক্যাল সোসাইটির বিজ্ঞানী অধ্যাপক স্যামুয়েল টার্ভি বলেন, চীনে ডুগং বিলুপ্ত হয়ে যাওয়ার ঘটনা একটি অপূরণীয় ক্ষতি। 

চীনের কোথায় কোথায় ডুগংয়ের অস্তিত্ব ছিল তা নিয়ে ঐতিহাসিক নথিপত্র পর্যালোচনা করেছেন লন্ডন জুওলজিক্যাল সোসাইটি ও চাইনিজ একাডেমী অব সায়েন্সের বিজ্ঞানীরা। ২০০০ সালের পর চীনে বিজ্ঞানীরা ডুগংয়ের দেখা পাননি বলে প্রমাণ পেয়েছেন তারা। 

আরও নিশ্চিত হতে উপকূলে বসবাসকারী ৭৮৮ জনের সাক্ষাৎকার নেয়া হয়। তারা জানান, গত পাঁচ বছরের মাত্র একটি ডুগংকে তিনবার দেখা গেছে। 

লন্ডন জুওলজিক্যাল সোসাইটির গবেষক হাইডি মা জানিয়েছেন, এর ফলে প্রাণীটিকে 'কার্যত বিলুপ্ত' ঘোষণা করা হয়েছে, কেননা তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আর সক্ষম নয়। 

ডুগং সাগরের একটি অনন্য প্রাণী। প্রায় পাঁচশ' কেজি ওজনের এই প্রাণীটি একমাত্র সামুদ্রিক উদ্ভিদভোজী স্তন্যপায়ী প্রাণী। 

এর শান্ত স্বভাবের কারণে অনেকেই বিশ্বাস করেন, চীনা রূপকথার মৎস্যকন্যা ও সাইরেন ডুগং থেকেই অনুপ্রাণিত হয়েছে। 

আরও পড়ুন: মিসাইল ছুঁড়ে চাকরি হারালেন ভারতীয় তিন বিমান কর্মকর্তা

তবে, বিংশ শতাব্দীতে এর চামড়া, মাংস ও হাড়ের জন্য এটিকে শিকার করতে শুরু করে শিকারিরা। এর সংখ্যা কমতে শুরু করলে ১৯৮৮ সালে চীনের স্টেট কাউন্সিল একে জাতীয় সংরক্ষিত প্রাণী ঘোষণা করে। 

ভারত মহাসাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরসহ বিশ্বের ৮৭টি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এ প্রাণীর দেখা পাওয়া গেলেও, আন্তর্জাতিকভাবে একে বিপন্ন প্রজাতি ঘোষণা করা হয়েছে। 


একাত্তর/এসজে

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর