ব্যাংক কর্মকর্তাকে রাত দশটার মধ্যে ঘুমাতে চিঠি

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৯:২০ পিএম

রূপালী ব্যাংকের এক কর্মকর্তাকে রাত ১০টার মধ্যে ঘুমানোর নির্দেশ দিয়ে চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে বিষয়টি অস্বীকার করেছে  কর্তৃপক্ষ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমেও চিঠিটি ভাইরাল হয়েছে। নানানজন এটি দেখে নানান ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার জয়নগর রূপালী ব্যাংক শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে মঙ্গলবার (২৩ আগস্ট) চিঠিটি দেওয়া হয়।

চিঠিতে ব্যাংকের ব্যবস্থাপক মো. মফিজুর রহমানের স্বাক্ষর রয়েছে।

এতে বলা হয়েছে -‘উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নম্বর ডি ও এস ৩১ অনুসারে মো. শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যাবলি সুষ্ঠু ভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হল।’

তবে ব্যাংকের ব্যবস্থাপক মো. মফিজুর রহমান চিঠির স্বাক্ষরটি জাল করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ব্যাংকের অপর এক সিনিয়র অফিসার স্বপন সিকদার ফান (মজা) করে শহিদুল ইসলামকে ওই চিঠি পাঠিয়েছেন। তারা দু’জন ব্যাচমেট। এ ফান করা চিঠিই ভাইরাল হয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানতাম না।’

আরও পড়ুন: জ্বালানি সংকটে নতুন সম্ভাবনা দেখাচ্ছে সৌরবিদ্যুৎ

তার বক্তব্য, ‘সিনিয়র অফিসার শহিদুল ও স্বপনকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের এর জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।’


একাত্তর/আরএ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করা নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। 
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে হা হা রিয়্যাক্ট দেয়াকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়িতে ছুরিকাঘাতে এক এইচএসসি পরীক্ষার্থীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
কেরানীগঞ্জের চুনকুটিয়ার রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় কেরানীগঞ্জ দক্ষিণ থানায় দস্যুতার মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ব্যাংক কর্তৃপক্ষ বাদি হয়ে এ মামলা করে।
রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার রূপালী ব্যাংকে একদল ডাকাত হানা দেওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা দুইটার দিকে ডাকাতদল হানা দেয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর