তাপদাহ-খরা আর দাবানলে বিপর্যস্ত চীন

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৯:৩১ পিএম

তাপপ্রবাহ ও খরার পাশাপশি দাবানালে বিপর্যস্ত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। দীর্ঘ এক মাসের তাপপ্রবাহ এবং সবচেয়ে কম বৃষ্টির কারণে নজিরবিহীন খরায় চীন। 

শুকিয়ে গেছে চীনের দীর্ঘতম নদী ইয়াংসি। খরার কারণে উপনদী ও লেকগুলোর পানির স্তর অস্বাভাবিক হারে নীচে নেমে গেছে। বেরিয়ে এসেছে নদীগর্ভের মাটি।

পানির নীচ থেকে বেরিয়ে এসেছে ছয়শো বছরের পুরানো বৌদ্ধ পাথর। পানির স্তর নেমে যাওয়ায় জলবিদ্যুত কেন্দ্রে বিদ্যুত উতপাদনের সক্ষমতা কমে গেছে। 

বিদ্যুত সাশ্রয়ে জরুরি ব্যবস্থা হিসেবে কারখানা বন্ধ, দোকান খোলা রাখার সময় কমানো এবং বিভিন্ন অফিসে শীতাতাপ নিয়ন্ত্রক যন্ত্র বন্ধ রাখা হচ্ছে। 

নদী তীরবর্তী বড় শহরগুলো যেমন সাংহাই বিখ্যাত ওয়াটারফ্রন্ট লাইট বন্ধ করে দিয়েছে। লুঝুও শহরে রাতের বেলা বন্ধ রাখা হচ্ছে সড়ক বাতি।

এদিকে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং শহরে দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল। মাত্র পাঁচ দিনেই ছড়িয়ে পড়া এই দাবানলে ভস্ম হয়ে গেছে বিশাল বনাঞ্চল। 

শুধু গাছপালা না এই দাবানলে ক্ষতির মুখোমুখি পাহাড়ও। মঙ্গলবার দাবানলের কারণে প্রায় দেড় হাজার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। 

পাঁচ হাজার দমকলকর্মী, পুলিশ, স্বেচ্ছাসেবকসহ সাতটি দমকলবাহিনীর হেলিকপ্টার এই দুর্যোগ নিয়ন্ত্রণে কাজ করছে। তীব্র তাপদাহের ফলে রেড অ্যালার্ট জারি করেছে চীন। 

অন্তত ১৬৫টি শহর ও কাউন্টিতে সর্বোচ্চ এই সতর্কতা জারি করা হয়। দেশটির আরও ৩৭৩টি শহরে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা 'অরেঞ্জ অ্যালার্ট জারি করে। 

আবহাওয়া অধিদপ্তরের মতে এসব অঞ্চলে আগামী তিনদিনে ৩৭ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে।


একাত্তর/এআর

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর